বুধবার, ১২ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. সোলাইমান (২৮) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার বুড়িপুকুর পাড় এলাকার কৃষি ব্যাংকের পেছনের একটি জমি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোলাইমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ীর আবুল কালামের ছেলে।

সোলাইমানের ছোট ভাই মো. ফোরকান জানান, সোলাইমান পাড়ায় পাড়ায় ঘুরে ভাঙারির জিনিসপত্র কিনতেন। প্রতিদিনের সোমবার সকালে ভাঙারি কিনতে রিকশা নিয়ে বের হয়েছিলেন সোলাইমান। এরপর সে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা থেকে তার খোঁজ করছিলাম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে নিহত সোলাইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। সোলাইমাসের পকেটে টাকা, গাড়ির চাবি ও সাথে একটি প্লাস্টিকের একটি বোতল পাওয়া গেছে। তার ব্যাটারি চালিত অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি সে মাতাল অবস্থায় জমিতে পড়ে গিয়েছিল। জমির জমা পানিতে সে ডুবে যাওয়ায় উঠতে পারেনি।

লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...