বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইকে নান্দনিকতায় ভরে তুলতে এর ব্র‍্যান্ডিং করা হয়েছে “সুরূপা কাপ্তাই “

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

নিরন্তর নিঃস্বর্গের অপরূপ সম্মিলনের জনপদ হিসেবে খ্যাত কাপ্তাই। যেখানে পাহাড়, নদী, মিলেমিশে একাকার হয়েছে। প্রকৃতির এই মেলবন্ধনের অপরূপ কাপ্তাইয়ে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। আর এসকল দর্শনীয় স্থান ও ঐতিহ্য তুলে ধরতে এইবার কাপ্তাইয়ে নির্মিত হলো “সুরূপা কাপ্তাই”। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর পরিকল্পনা ও বাস্তবায়নে বড়ইছড়ি সদরের উপজেলা পরিষদ ভবনের সামনে এই সুরূপা কাপ্তাই স্তম্ভ স্থাপন করা হয়েছে।

সুরূপা কাপ্তাই এর অন্যতম বৈশিষ্ট্য হলো এই স্তম্ভের মাধ্যমে যেকেউ একনজরে তাকিয়ে কাপ্তাইয়ের মানচিত্র সহ পুরো উপজেলা সম্পর্কে ধারণা গ্রহন করতে পারবে। মহকুমা থেকে উপজেলা হিসেবে কাপ্তাইয়ের পরিচিতি আর দর্শনীয় ও বিখ্যাত স্থানসমূহকে মানুষের মাঝে পরিচিত করানোর জন্যই এ প্রচেষ্টা। কাপ্তাইয়ের মানচিত্রে ৫টি ইউনিয়নকে আলাদা করে বুঝানো হয়েছে।সবুজ অংশগুলো হলো পাহাড়। নীল চিহ্নে লেক আর কর্ণফুলী নদীর অবস্থান। আর এর ভিতরটায় বিভিন্ন পয়েন্টে রয়েছে বিখ্যাত কিছু স্থাপনার অবস্থান যা রাঙ্গামাটি জেলার কাপ্তাইকে পরিচিত করেছে বিশ্বদরবারে। যেমনঃ কাপ্তাই বাঁধ, চিংম্রং বৌদ্ধবিহার, কর্ণফুলী পেপার মিলস, মুক্তিসোপান, কাপ্তাই লাভ পয়েন্ট, ফকির মুরং ঝর্ণা  ইত্যাদি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, কাপ্তাইয়ের নিরন্তর সৌন্দর্য ও মহকুমা থেকে বর্তমানে উপজেলা হওয়া পর্যন্ত  লালায়িত ঐতিহ্য যুগ যুগের।অপরূপ সৌন্দর্যের এ লীলাভূমিকে নান্দনিক উপায়ে আরো নতুনত্ব আনতেই আমাদের এ প্রচেষ্টা ” সুরূপা কাপ্তাই “মানে হলো  সুন্দর রূপের অধিকারী কাপ্তাই। এ রূপ অবগাহনে সকলকে স্বাগতম জানাই।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী জানান, উপজেলা প্রবেশমুখে নান্দনিকভাবে তৈরী ” সুরূপা কাপ্তাই ” এ চোখ পড়লে এক নজরে কাপ্তাইয়ের দর্শনীয় স্থান গুলো সম্পর্কে ধারণা লাভ করা যাবে।

উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু জানান, ইউএনও মহোদয় কাপ্তাইয়ে মানুষের সামনে তুলে ধরতে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু শিল্পকর্ম স্থাপন করেছেন। তাঁরই ধারাবাহিকতায় উপজেলা সদরে নির্মিত ” সুরুপা কাপ্তাই ” স্থাপনের মাধ্যমে কাপ্তাইয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ফুঁটিয় তোলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...