বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাউখালীতে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিক অপহৃত মামলায় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যে রাতে রাঙ্গামাটি চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বিনাজুরী পাড়ার আদোমং মারমার ছেলে ক্যমং মারমা (২২) ও বান্দরবান জেলার সোয়ালং ইউপির রোয়াজা পাড়া এলাকার মংলু মারমার ছেলে উক্যওয়াই মারমা (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানায় ইটভাটা থেকে তিন শ্রমিক অপহৃত মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে ইটভাটা মালিকদের একজন মোঃ ফারুক। এরপর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। এর মাঝে অপহরণকারী চক্রটি মুঠোফোনে ইটভাটা মালিক ফারুককে জানান ৩০লক্ষ টাকার মুক্তিপণের বিনিময়ে চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তিন শ্রমিককে নিয়ে যেতে। কিন্তু মালিক পক্ষ ৩০লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে ৫লক্ষটাকা দিতে রাজি হন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে অভিযান শুরু করে পুলিশ। অপহরণকারী চক্রের দুই সদস্য মুক্তিপণের জন্য লিচু বাগান এলাকাতে অপেক্ষারত অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, তিন শ্রমিকের অপহরণের অভিযোগে শুক্রবার থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ইটভাটা মালিক মোঃ ফারুক। এতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে এবং শনিবার মধ্যরাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমারা আশা করছি খুব দ্রুত ভিকটিম তিন শ্রমিককে উদ্ধার করতে পারবো এবং বাকি আসামীদের গ্রেফতার করতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...