বুধবার, ১২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অস্ত্র ও গুলিসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোজাহের উদ্দিন রাজিবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ডের শুকলালহাট এলাকা থেকে তাকোর করা হয়।

গ্রেপ্তার মোজাহের উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোজাহের উদ্দিনের নামে ২০১৬ সালের ১১ জুলাই সীতাকুণ্ড থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা একটি দায়ের করে। সে মামলায় পলাতক থাকা অবস্থায় ১৭ জুলাই ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় কাউন্টার টেরিরিজম ইউনিট তাকে অন্যান্য জঙ্গিদের সাথে গ্রেপ্তার করে। এরপর রাজীব দীর্ঘ সময় সাজা ভোগ করে গত ৫ মাস আগে জামিনে মুক্ত হয়ে বাইরে আসে। সীতাকুণ্ডে ফিরে সে আত্মগোপনে চলে যায়। সেইসঙ্গে সংগঠনের জন্য অর্থ সংগ্রহে নানান অপরাধে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে নজরদারির পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকলালহাট এলাকায় চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তার মোজাহের একজন দুর্ধর্ষ জঙ্গি। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আগে তিনটি মামলা, ঢাকায় একটি এবং রাজশাহীর পুটিয়া থানায় মোট পাঁচটি অস্ত্র, সন্ত্রাসবিরোধী ও মাদক আইনে মামলা আছে। সম্প্রতি জামিন পেয়ে সে এলাকায় আসে। সে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...