বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৩ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায়  তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন, চকরিয়া হারবাং মুসলিম পাড়ার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), হারবাং অলিপুরের ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামা -সুদা বাদিপাড়ার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ২টার দিকে তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা বান্দরবান, চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান হতে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় উপরোক্ত গাড়িসমূহ চুরি করে নিজেদের দখলে রাখে। গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে বলে অনুসন্ধানে উঠে আসে।

ডিবির ওসি জানান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চকরিয়া থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্য আটক করে।

অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...