বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে ২ দিনে হাজারোও বেশি পর্যটকের আগমনঃ বিনোদন কেন্দ্রে তিল ধরনের ঠাঁই নেই

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বছরের শেষ ২ দিনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাজারোও  পর্যটকের আগমন ঘটেছে।  পর্যটকের আনোগোনায় মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র। গত শুক্রবার (৩০ ডিসেম্বর)  এবং শনিবার (৩১ ডিসেম্বর)  কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোথাও তিল ধরনের ঠাঁই নেই

গত শুক্রবার বেলা আড়াইটায় কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা   রিভার ভিউ পার্ক এন্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভীড়।   অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন বেড়াতে।  তাদের একজন চট্টগ্রাম চকবাজার এলাকার ব্যবসায়ী হাজী মহসিন । তিনি জানান,  আমাদের ১০ জনের টিম এইখানে বেড়াতে এসেছি । কর্ণফুলি নদীর ধারে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি খুবই সুন্দর।   প্রকৃতির অপরুপ সৌন্দর্য মন্ডিত কর্ণফুলী নদীর পাশে অবস্হিত এই বিনোদন স্পটে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া গেছে। যা আমাদের  ভ্রমনকে আনন্দদায়ক করেছে।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেষে অবস্থিত   আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্কে শনিবার (৩১ ডিসেম্বর)  বেলা ১২ টায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে শত শত  পর্যটকের আগমন ঘটেছে। এইখানে বছরের শেষ দিনকে স্বরণীয় করে রাখতে আর্কষণীয় রুপে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে এই বিনোদন  কেন্দ্রে কর্নসাট এর আয়োজন করা হয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপক শাওন। এই কেন্দ্রে ঘুরতে আসা  রাঙ্গুনিয়া শান্তির হাট এলাকার বাসিন্দা নিরব চৌধুরী, কুসুম বড়ুয়া  এই প্রতিবেদককে জানান, তাঁরা একসাথে ২০ জন  বেড়াতে এসেছেন। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তাঁরা মুগ্ধ।

শনিবার  (৩১ ডিসেম্বর)  দুপুর ১ টায় কাপ্তাই শিলছড়ি হাজিরটেক নির্সগ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, এইখানে ৯ টি পট হাউসের কোন টি খালি নেই। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার জানান, নান্দনিক কারুকার্যে কর্ণফুলির কোল ঘেঁষে তৈরী ৯ টি পট হাউস গত এক সপ্তাহ ধরে বুকিং।  এইখানে কায়াকিং করার পাশাপাশি আমাদের রেস্টুরেন্টে সুলভ মূল্যে নানা উপাদেয় খাবার পাওয়া যাচ্ছে।

এদিকে গত শুক্রবার  কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জীবতলী লেকশোর পিকনিক স্পট  গিয়ে দেখা যায় এইখানে শত শত পর্যটক। কোথাও তিল ধরনের ঠাঁই নেই।

লেকশোতে বেড়াতে আসা চট্টগ্রাম রাঙ্গুনিয়া  ৯২  এসএসসি ব্যাচের   শিক্ষার্থী সমর সিকদার ও মোঃ সেলিম   জানান, আমরা রাঙ্গুনিয়ার  ৯২ এসএসসি ব্যাচের বন্ধু এবং  পরিবার নিয়ে    লেকশোতে এসেছি। এটি যেন একটি স্বর্গ, এই কেন্দ্র হতে একসাথে কাপ্তাই লেক এবং পাহাড়ের অপরুপ সৌন্দর্য উপভোগ করা যায়।

কাপ্তাই উপজেলা বেসরকারি পর্যটন কেন্দ্র শিলছড়ি  বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক প্রকৌশলী রুবাইয়েত আক্তার চৌধুরী জানান,  পর্যটন শহর কাপ্তাইয়ে প্রতিদিন ভ্রমন পিপাসুদের  আগমন ঘটছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে কোন রিসোর্ট খালি থাকে না। তিনি আরোও জানান গত শুক্রবার এবং বছরের শেষ দিন শনিবার কাপ্তাইয়ে ২০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জসিম উদ্দিন  জানান,  কাপ্তাইয়ের অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর  পর্যটক আসে। তাই থানা পুলিশ এর পক্ষ হতে সবসময় পর্যটকদর নিরাপত্তা বিধান রাখার জন্য আমাদের পুলিশ সদস্যরা টহল আরোও জোরদার করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...