বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার

টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাটির গর্ত থেকে ১ লাখ ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‍্যাব-১৫। এ সময় মাদককারবারে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ১টি হাতঘড়ি ও ৩টি মোবাইল সেট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকা ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পানছড়িপাড়া গ্রামের মৃত মো. ফকিরের ছেলে মো. ইলিয়াস (৫০), উখিয়ার পশ্চিম ডেকুলিয়া মো. জয়নালের ছেলে মো. হারুন (২২) ও মধ্যম পাইন্যা শিয়া এলাকার নুরুল হকের ছেলে খাইরুল আমিন (৩৫)। আরো ৩ জন মাদককারবারী র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছার আগে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-১৫ হোয়াইক্যং ও সিপিসি-১ টেকনাফের যৌথ আভিযানিক দল ২৯ ডিসেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. ইলিয়াস এর বসত বাড়িতে এক অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় বসতবাড়ির মাটির গর্ত থেকে ১ লক্ষ ১৬ হাজার পিস ইয়াবা ও গ্রেফতারকৃতদের মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, তাঁদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...