শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে দুইদিন পর সেই পিতার লাশ দাফন!

মো. মহিউদ্দিন

পিতার অবসরের ৫০ লক্ষ টাকা ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে দ্বন্দ্বের বেড়াজালে লাশ দাফনে বাধা দেওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর পিতার দাফন সম্পন্ন করা হয়েছে। কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের অবসরপ্রাপ্ত পদ্মা অয়েলের কর্মকর্তা মো. মনির আহম্মদ (৬৭) গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান। সোমবার সকাল ১০টার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির আহম্মদের সংসারে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। সে চাকরির অবসর গ্রহণে ৫০ লাখ টাকা পেনশন পান। আর সে টাকা বৃদ্ধের একাউন্টে ছিল। তার বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০) এর অভিযোগ, বোন বেবি আক্তার সেখান থেকে কাউকে না জানিয়ে ত্রিশ লাখ টাকা তুলে নেয়। তার ছোট ভাই আলমগীর সৌদি আরবে থাকেন। সে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসতেছে।

বাবার লাশ এম্বুলেন্সে রেখে সম্পদের ভাগাভাগি!

বার্ধক্যজনিত জটিলতায় গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মনির আহম্মদ মারা যান। সেখান থেকে ওইদিন রাত ১১টার দিকে এম্বুলেন্সের মাধ্যমে বৃদ্ধকে বাড়িতে আনা হয়।

এ সময় সন্তানের মধ্যে ওই টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সন্তানেরা বাবার দাফনে বাধা দেন। পরদিন সকালে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা গত রবিবার দুপুরে ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহত ব্যক্তির সন্তানদের নিয়ে থানার ওসি দুলাল মাহমুদ ও ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বৈঠক করেন। সেখানে পেনশনের টাকার ভাগের বিষয়টি পরে সমাধান করার আশ্বাস দেওয়া হয়। পরদিন সোমবার সকাল ১০ টার দিকে জানাজা শেষে মনির আহম্মদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসব অভিযোগ অস্বীকার করে মেয়ে বেবি আক্তার বলেন, বাবার শেষ বয়সে আমরা সেবা-যত্ন করেছি। আমরা বাবার কোনো টাকা তুলি নাই। বৃদ্ধের স্ত্রী দিলোয়ারা বেগম (৫৫) বলেন, আপনারা সবাই মিলে যে সিদ্ধান্ত নিবেন যেটা ভালো মনে করেন ওইটায় আমি মেনে নিব।

ইউপি চেয়ারম্যান দিদারুল আলম বলেন, এই ঘটনায় আমরা জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিততে একটি বৈঠকে সিদ্ধান্ত হয়। বৃদ্ধের অসুস্থতার সময়ে যে টাকা খরচ হয়েছে। সেগুলো বাদ দিয়ে বর্তমানে তার একাউন্টে যে টাকা আছে সেগুলো তার সন্তানদের মধ্যে ভাগ হবে। সে সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার সকালে বৃদ্ধের লাশ দাফন করা হয়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয় পক্ষের মধ্যে বড় ধরনের অঘটনের আশঙ্কা দেখা দিয়েছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মৃত ব্যক্তির স্বজনদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...