শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বাবার লাশ এম্বুলেন্সে রেখে সম্পদের ভাগাভাগি!

মো. মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে এক পিতার মৃত্যুর পর ছেলেমেয়েরা সময় মতো দাফন করতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বড়উঠানের ৮ নং ওয়ার্ডের কেরানীর বাড়িতে ৫০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বাবা মনির আহমেদের লাশ উঠানে ফেলে রেখে ২০ ঘণ্টা ধরে বিরোধে জড়ায় তার সন্তানরা।

প্রায় ২৪ ঘণ্টা তার লাশ পড়ে ছিল একটি এম্বুলেন্সে। রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ দাফন হয়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পরপারে পাড়ি জমান সাবেক পদ্মা অয়েল গ্রুপের কর্মকর্তা। পরে তার লাশ নিয়ে এম্বুলেন্সে রাখা হয়। তার রেখে যাওয়া ৫০ লাখ টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে দ্বন্দ্ব থাকায় রবিবার বিকেলেও লাশ দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি।

বিষয়টি সমাধানে সালিশি বৈঠকও ডাকা হয়। তাতেও সমাধান না হলে ঘটনাস্থলে আসে কর্ণফুলী থানা পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে, মনির আহম্মদ চাকরির অবসরের সময় কোম্পানি থেকে ৫০ লাখ টাকা পাই। সে টাকা ভাগাভাগি না হওয়া পর্যন্ত লাশ দাফন করতে দিচ্ছে না তাদের সন্তানরা।

মনির আহম্মদের বড় ছেলের অভিযোগ, তাদের বোন বেবি আক্তার তার বাবার একাউন্টের ৫০ লাখ টাকা বোন বেবি তুলে নিছে। ওই টাকার কোনো হিসাব পাচ্ছে না। তাই এলাকার সালিশকারদের বৈঠকে একটা সমাধান করতে চান।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, মনির আহম্মদ মারা যাওয়ার পর তাদের সন্তানদের মধ্যে টাকার বিরোধ চলছিল। সেটা এখনো সমাধান হয়নি আমি ঘটনাস্হলে আছি।

এ প্রসঙ্গে বড়উঠানের ইউপি চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, আমি এ সম্পর্কে এখনো কিছু জানি না তবে কিছুক্ষণ আগে একজন গণমাধ্যমকর্মী জানিয়েছেন একজন লোক মারা গেছে তার রেখে যাওয়া টাকার ভাগাভাগির জন্য লাশ দাফন করতে দিচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...