মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙামাটিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর কর্তৃক সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুঃস্থ প্রায় ২শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের এর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় রাঙামাটি  সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন। পরে তিনি স্থানীয় হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।  মতবিনিময়ে তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...