মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের ভরসাস্থল হয়ে উঠছে ‘তথ্য আপা’

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) সুবিধার আওতায় সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে রাঙ্গামাটিতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে শহরের পৌরসভার ইসলামপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন। তিনি বলেন, নারীদের সমস্যাগুলো পুরুষ থেকে বিচ্ছিন্ন করে দেখা হয়। ফলে নারী ও পুরুষের মধ্যে বিরাজমান সমতা দূর করার কোন উদ্যোগ নেয়া হয় না। আর্থসামাজিক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে সরকারের এই ‘তথ্য আপা’ প্রকল্প। এতে নারীদের মৌলিক চাহিদা পূরনের গুরুত্ব বেশি দেয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। বৈঠকে নারীদের অধিকার, চিকিৎসা সেবা ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার তথ্য সেবা পরামর্শ দেওয়া হয়। তথ্য সেবা পেয়ে খুশি সুবিধাবঞ্চিত নারীরা।

এতে মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, তথ্য আপার উঠান বৈঠকে সত্যিকার অর্থে তথ্য জেনে নিতে হবে ও কাজে লাগাতে হবে। ঘরে বসে নারীরা যে কাজ করে তার কোন আর্থিক মূল্য নেই। নিজের আয় এটা সবচেয়ে বড় পরিচয়। কারোর থেকে কোন কিছু চাইতে হবে না উল্টো নিজের উপার্জিত অর্থ দিয়ে অন্যদের সহযোগিতা করা যায়। ত্রাণের লোভ বর্জন করে নারীরা যাতে নিজেদের পরিচয় দিতে পারি সেটাই প্রচেষ্ঠা থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া নারীদের একমাত্র লক্ষ্য।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, আগেকার দিনে নারীরা স্বামীর ওপর নির্ভর করে চলতে হতো। স্বামীর ওপর ভরর্সায় না থেকে এখন নারীদেরও কাজ করতে হবে। বিভিন্ন দপ্তর নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, তথ্য আপা নারী ক্ষমতায়নে কাজ করছে। কিন্তু অধিকাংশ নারী এ বিষয়ে জানা নেই। সেই তথ্য জানিয়ে দিতে তথ্য আপার উঠান বৈঠক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...