মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার নুরুল কুরআন আদর্শ মাদরাসায় হিফ্জ অ্যাওয়ার্ড

কায়সার হামিদ মানিক

কক্সবাজার নুরুল কুরআন আদর্শ হিফজ মাদরাসায় হিফজ ও সবিনা সম্পন্নকারী শিক্ষার্থীদের ‘হিফজ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের উত্তর তারাবনিয়ারছরা (আহাদ ম্যানশন, পুরাতন কমার্স কলেজ রোড) ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম পতেঙ্গা সিনিয়র মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান।

তিনি বলেন, ‘সুশিক্ষার অভাবে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে। প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরি হচ্ছে না। দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আখেরাতমুখী জ্ঞানার্জনের মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে হবে। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’ মাওলানা মুফতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সীতাকুণ্ড কামিল (মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হক, বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাফর আলম। এ বছর হিফজ সম্পন্নকারী ১০ জনকে অনুষ্ঠানে হিফজ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন, নাবিহ হোসাইন আজাদ, আব্দুল হামিদ, শামসুত তিবরীজ, আমিন আল হাসান রাদিত, ইয়াহয়া, মুহিদুল ইসলাম আবির, সাইয়িদুল আবরার, সাঈদি হাসান সাওম, শহিদুল ইসলাম তানযীম, আব্দুল্লাহ আল-নোমান। সবিনা (এক বৈঠকে ৩০ পারা) পড়েছেন, মুহাম্মদ আরমান হোছাইন, মোহা. আদনান আল জিহাদ, আব্দুল আজিজ জিদান, মুহাম্মদ মোস্তফা, আব্দুর রহমান তাসিম, মুহিদুল ইসলাম আবির, তানয়ীম, শুয়াইব ইব্রাহিম মাহবুব সাঈদ, আবদুল্লাহ আল জাবের, মাহের ছিদ্দিক তুহিন, জাবেদ, সাঈদ আজিজ রাহাত ও সাঈদি হাসান সাওম। অনুষ্ঠানে সবিনা সমাপনকারী শিক্ষার্থীদের সনদ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত হাফেজদের অভিভাবকরা পেয়েছেন সম্মাননা ক্রেস্ট। প্রাক্তন ছাত্র আনিসুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মুফতি সোহাইল রাগিব, হাফেজ মাওলানা নুরুল আমিন, হাফেজ মাওলানা শহিদ উল্লাহ, হাফেজ মাওলানা ক্বারী জুবাইর, হাফেজ মাওলানা আব্দুল হাকিম, হাফেজ রিয়াজ উদ্দিন, হাফেজ মাওলানা তৈয়ব উল্লাহ, মাস্টার রশিদ উল্লাহ, মাস্টার আতিক উল্লাহ, মোহাম্মদ ইলিয়াস, মাস্টার শামীম ইকবাল, মাস্টার আব্দুল আইয়াছ, মাস্টার শাহজাহানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান হাফেজ মাওলানা জাফর আলম। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...