মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় বিধবা মহিলাকে সেনাবাহিনীর বসতঘর প্রদান

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) 

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় অসহায় বিধবা বয়স্ক মহিলাকে একটি  বসতঘর নির্মাণ করে হস্তান্তর করেছে (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)র মাটিরাঙ্গা সেনা জোন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপু‌রের দিকে মাটিরাঙ্গা জোন এলাকায় জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি, এর  উদ্বোধন ক‌রেন।

সেনাবাহিনী সূ‌ত্রে জানা যায়, পার্বত‌্য খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া এলাকায় স্থানীয় দুস্থ ও অসহায় মোছাঃ রত্না বেগম দীর্ঘদিন যাবত পুরাতন ও ভাঙ্গা ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। টাকার অভাবে নতুন ঘর নির্মাণ বা পুরাতন ঘ‌রের সংস্কার করতে পার‌ছিলনা। তিনি বসবাসের সুবিধার্থে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোন (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)র নিজস্ব অর্থায়‌নে প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে নতুন একটি বসত ঘর নির্মাণ, সৌর বিদ্যুৎ সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন হতে উপহারস্বরূপ ঘরটি পেয়ে রত্না বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোন তথা সেনাবাহিনীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মাটিরাঙ্গা সেনা জোনের এমন জনমঙ্গলকর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবা‌সী। এলাকার জনসাধারনের মাঝে সেনাবাহিনী কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার সকলের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির আস্থা ও গৌরবের প্রতীক এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...