শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শান্ত-জাকিরের ফিফটিতে প্রথম সেশন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে চতুর্থ দিন প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিং দাপট চললো। লাঞ্চের আগে এদিন তাদের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৭৭ রান। আগের দিন ৪২ রানের অপরাজিত জুটি গড়ে দিন শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটি। জাকির ৫৫ ও শান্ত ৬৪ রানে অপরাজিত ছিলেন। প্রথম সেশনের শেষ ওভারে সিঙ্গেল নিতে গিয়ে চেতেশ্বর পুজারার থ্রোতে নন স্ট্রাইক এন্ডে হাঁটুতে আঘাত পান জাকির। প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাটিং শুরু করেন তিনি। বাংলাদেশের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ১১৯ রান, জিততে আরও ৩৯৪ রান করতে হবে স্বাগতিকদের।

অভিষেকে জাকিরের হাফ সেঞ্চুরি

প্রথম ইনিংসে দারুণ শুরুর পর ২০ রানে আউট হন জাকির হাসান। তবে পরের ইনিংসে নিজেকে চেনালেন তিনি। ক্যারিয়ারের অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ৪০তম ওভারে অক্ষর প্যাটেলকে চার মারেন। তারপর একটি ডট বল, তৃতীয় বলে মিড অন দিয়ে সিঙ্গেল নিয়ে ১০১ বলে ৭ চারে ফিফটি করেন তিনি। শতরানের জুটি গড়ার পথে নাজমুল হোসেন শান্তও পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৪০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৩ রান করেছে বাংলাদেশ।

বিনা উইকেটে বাংলাদেশের ‘সেঞ্চুরি’

প্রথম ইনিংসে ১০০ রানের মধ্যে বাংলাদেশের পড়েছিল ৬ উইকেট। ৫১৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে শক্ত বাংলাদেশ। কোনও উইকেট না হারিয়ে ১০০ পার করেছে স্বাগতিকরা।

এরই মধ্যে নাজমুল হোসেন শান্ত ১০৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন। আরেক ওপেনার জাকির হাসানও ফিফটির পথে ছুটছেন। ৩৬তম ওভারে নিজের সপ্তম বাউন্ডারিতে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন শান্ত।

শান্তর স্বস্তি জাগানো হাফ সেঞ্চুরি

পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে অসহায় আত্মসমর্পণ করছে না বাংলাদেশ। লড়াই করে যাচ্ছে তারা। অফফর্মে সমালোচিত নাজমুল হোসেন শান্ত রবিচন্দ্রন অশ্বিনের বল ঠেলে দিয়ে এক রান নিয়ে পঞ্চাশ ছোঁন বাংলাদেশি ওপেনার।

১০৮ বলে ৬ চারে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করলেন শান্ত। ৫১৩ রানের লক্ষ্যে জাকির হাসানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৭ রান করেছেন তিনি।

আশার আলো দেখিয়ে চতুর্থ দিনের খেলা শুরু

শেষ দুই দিনে চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের দরকার আরও ৪৭১ রান এবং ভারতের চাই ১০ উইকেট। জিততে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। কারণ ৪১৮ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই টেস্ট ইতিহাসে।

তবে শেষ দুই দিন বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে নজর কাড়তে পারে কি না সেটাই দেখার বিষয়।

৫১৩ রানের বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ১২ ওভার ব‌্যাটিংয়ের সুযোগ মেলে। কোনও উইকেট হারালে পিছিয়ে যেতো স্বাগতিকরা।

দুই ওপেনার স্বাগতিকদের বিপদে পড়তে দেননি। উল্টো প্রতি আক্রমণে লড়াই চালিয়েছেন। তাতে ভালো আত্মবিশ্বাস নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ৪২। জাকির হাসান ১৭ ও নাজমুল হোসেন শান্ত ২৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের সামনে এখনও ৪৭১ রানের চ‌্যালেঞ্জ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...