সোমবার, ২৭ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : বিজয়’৭১

সিনিয়র প্রতিবেদক

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২২ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের প্রতি পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছেন মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’ ৭১ এর নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিকাল ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, এই বিজয়ের মাসে আমরা প্রতি বছর মুক্তিযুদ্ধের গৌরবের দিনগুলোর কথা স্মরণ করি, এর পুনরাবৃত্তি প্রয়োজন রয়েছে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখতে পারে। কি লক্ষ্য নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধের এই গৌরব গাঁথার মূল নায়ক যে জনগণ তা প্রতি প্রজন্মকে জানাতে হবে। সবার উপরে জনগণকে আবার উদ্বুদ্ধ করতে হবে। যাতে একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনার বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ সুফলা বাংলাদেশ গঠনে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ রূপায়নের রূপরেখা সফল ও বাস্তবমুখী করতে পারে এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংগঠনের সভাপতি জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক কে.এম রাজীব’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারম্যান সজল চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, এড. নিলু কান্তি নিল মনি, বি.কে দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান ফরহাদ, মোঃ ইলিয়াস, মোঃ আরাফাত রহমান কচি, সাংস্কৃতিক সম্পাদক সজল দাশ, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন চৌধুরী, নাসরিন সুলতানা তমা, শিলা বৃষ্টি, সোমা মুৎসুদ্দী, রুপন চৌধুরী ও রতন ঘোষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...