সোমবার, ২৭ জুলাই ২০২৬

মহান বিজয় দিবসে ৪৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

শুভাশীষ দাশ , রামগড়

খাগড়াছড়ির রামগড়ে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বিজয় দিবস  উদযাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন। 

দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবির উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩’শ অসুস্থ রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন মহামনি বিওপিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ,লাচারীপাড়া ও কয়লামুখ বিওপিতে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়ান অধিনায়ক লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান।এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গুইমারাস্থ বিজিবি হাসপাতালের মেডিকেল অফিসার মেজর মোঃ মাহবুব আলম রাসেল গরীব,অসহায় দুঃস্থ ২৯৬ জন রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। বিজিবির পক্ষ থেকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।পরে ৪৩ বিজিবির আওতিধীন লাচারিপাড়া, লক্ষীছাড়া ও কয়লারমুখ এলাকার ২০৬ মানুষকে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন,সীমান্ত এলাকায় অপরাধ দমন,চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।

তিনি আরো বলেন, রামগড় জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোনের এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।কম্বল বিতরণ অনুষ্ঠানে লাচারিপাড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন, লক্ষীছাড়া বিওপি কমান্ডার হুমায়ুন,স্থানীয় ইউপি সদস্য চুথোয়াই মগ,কয়লার মুখ বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ), খাগড়াছড়ি জেলা শাখা।বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বন্যাকবলিত বিভিন্ন...