কক্সবাজার টেকনাফে সড়ক দূর্ঘটনায় ইকবাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নুরুল ইসলাম আকন্দ নামে আরও একজন ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পৌনে ১টার সময় হোয়াইক্যং ইউপির কানজর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বারীর পুত্র। মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড়ভাই মাস্টার আব্দুল গফ্ফার।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী পিকাপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ঘ হয়। এতে ইকবাল নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নুরুল ইসালাম নামে আরেকজন আহত হন। গুরুতর আহত ইকবালকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, এক্সিডেন্টর খবর পেয়ে আমিসহ দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের হাসপাতালে প্রেরণ করেন। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
