শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফাইনালই হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি

ক্রীড়া ডেস্ক

আরও একবার স্বপ্নের ফাইনালে লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও তিনি আর্জেন্টিনার হয়ে লড়াই করেছিলেন, কিন্তু দলকে শিরোপা এনে দিতে পারেননি। এরপর জাতীয় দলের হয়ে ৩টি ফাইনাল খেলেছেন।

বয়সটা বর্তমানে ৩৫। আগামী বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। মেসির জন্য সেই বিশ্বকাপ খেলা কঠিনই হবে। ফর্ম বিবেচনায় তবু অনেকে আশা দেখছিলেন। তবে নিজের অবস্থান এবার পরিষ্কার করে দিলেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। জানালেন, এবারের ফাইনালটিই হবে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ।

ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৬ষ্ঠবারের মত ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে মিডিয়া বক্সে আর্জেন্টাইন পত্রিকা ‘দারিও ওলেকে’ দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘পরবর্তী বিশ্বকাপ আসতে অনেক দেরি। আমার মনে হয় না আমি সেটি খেলতে পারবো না।’

বিশ্বকাপের শুরুতেই মেসি ঘোষণা দিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আর সেটার শেষ যদি বিশ্বকাপ ফাইনাল খেলার মাধ্যমে হয়, সেটি তো সোনায় সোহাগা।

মেসি বলেন, ‘অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। ফাইনাল ম্যাচই আমার শেষ ম্যাচ, এটা ভাবলেও মনের ভেতর শান্তি কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটি অর্জন করা থেকে আর এক ধাপ দূরে আমরা। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবো তা অর্জন করতে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...