শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সত্যিকারের মেসিকে দেখলাম: ক্রোয়েশিয়া কোচ দালিচ

ক্রীড়া ডেস্ক

ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলপোস্টের পাশ থেকে জুলিয়ান আলভারেজকে যে নিখুঁত পাসে লিওনেল মেসি গোল করালেন, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী অধিনায়ক। সত্যিকারের মেসিকে এই ম্যাচে দেখতে পেয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

এখন জীবনের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি থেকে আর একটি জয় দূরে মেসি। কাতারে ছয় ম্যাচে করেছেন ৫ গোল। ভেঙেছেন আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড। দুর্দান্ত এই মেসির বিপক্ষে কিছুই করার ছিল না বললেন দালিচ। তার মতে, এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স করেছেন মেসি।

একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ দলের কোচও, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি। আজ তাদের মাঝমাঠে চার জন মিডফিল্ডার ছিল এবং আমরা আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু মেসি যখনই দৌড়ায় পার্থক্য তৈরি করে, তৃতীয় গোলে সে যেটা করলো।’

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা। দালিচ বললেন, ‘আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিততে চেষ্টা করতে হবে। ৩০ মিনিট আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল এবং প্রথম গোলটা সত্যি কথা বলতে সন্দেহজনক। আমার খেলোয়াড়দের মতে ওটা ছিল কর্নার। দুটো গোলই হয়েছে একটু সহজে। দুই গোল হওয়ার পর ওই সময় ম্যাচ নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ওখান থেকে ফেরা খুব কঠিন।’

মাথা উঁচু করে বিদায় নিতে চান দালিচ, ‘আমরা যা অর্জন করেছি তার জন্য মাথা উঁচু রাখতে পারি এবং আমাদের এখন লড়তে হবে তৃতীয় হওয়ার জন্য। আজকের দিনটা খেলোয়াড়রা দুঃখ পেয়েছে। এটা সত্যিই তাদের জন্য কষ্টের, তারা মনে করে তারা আরও বেশি কিছু করতে পারতো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...