শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামবে মরক্কো – ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেছেন সেমিফাইনালে মরক্কোর মত দলের বিপক্ষে খেলতে নামার আগে তাদের মধ্যে কোন ধরনের আত্মতুষ্টি কাজ করছে না। তারা মোটেই প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে এসে বিস্ময় সৃষ্টি করা মরক্কোকে খাটো করে দেখছে না।

শেষ আটে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে লেস ব্লুজরা এখন বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে সুস্পষ্ট ফেবারিট। যদিও মরক্কো ইতোমধ্যেই স্পেন ও পর্তুগালকে নক আউট পর্বে বিদায় করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ভারানে বলেন, ‘এই পর্যায়ে এসে কোন ধরনের ফাঁদে পা না দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞ দল আমরা। আমরা জানি মরক্কো এখানে হঠাৎ করেই আসেনি। যোগ্য দল হিসেবেই তারা শেষ চারে উঠেছে। এখন আরো একটি লড়াইয় উতরে যাওয়া সম্পূর্ণভাবে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের উপর নির্ভর করছে।’

বিশ্বকাপে আসার আগে ফরাসি ফুটবল ফেডারেশন দলকে শেষ চারের লক্ষ্য বেঁধে দিয়েছিল। সে লক্ষ্য আপাতত পূরণ হয়েছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ভারানে বলেছেন পুরো দল এখন রবিবারের ফাইনালের দিকে তাকিয়ে আছে। ভারানের মতে, ‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মোটেই সহজ কাজ নয়। সে কারনেই আমরা দারুন আনন্দিত। কিন্তু সত্যিকার অর্থে আমরা এখানে জিততে এসেছি। সবসময় শিরোপার লক্ষ্যই আমাদের মনে রয়েছে।’

ফরাসি দলে ভারানের সতীর্থ আরেক ডিফেন্ডার জুলেস কুন্ডে মরক্কোর ভূয়সী প্রশংসা করেছেন। প্রথমবারের মতো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ইতিহাস রচনা করেছে মরক্কো। ওয়ালিদ রেগ্রাগুইয়ের দল পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে ও স্পেনকে পেনাল্টিতে শেষ ষোলতে পরাজিত করেছে। এর আগে গ্রুপ পর্বে তারা বেলজিয়ামকে হারানোর পাশাপাশি ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছিলো। পাঁচ ম্যাচে এ পর্যন্ত তারা একটিমাত্র গোল হজম করেছে, গ্রুপ পর্বে কানাডার বিরুদ্ধে ঐ গোলটিও ছিলো আত্মঘাতি।

অন্যদিকে, কাতার বিশ্বকাপের শিরোপা জিতে টুর্নামেন্টে নিজেদের ইতিহাস আরো সমৃদ্ধ করতে চান মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই। ৪৭ বছর বয়সি এই কোচ বলেন, আমরা বিশ্বকাপ জিততে চাই। এটি শুধু মখে বলছি তা নয়, আমাদের অবশ্যই আরো এগুতে হবে। হয়তো এরকম সুযোগ আর পাব না।’

তিনি বলেন,‘ আমরা হয়তো ফেভারিট নই, তবে আত্মবিশ্বাসী। হয়তো এটিই আমাদেরকে আরো আগ্রাসী করে তুলেছে। কিছুটা আগ্রাসী ভাব থাকাটা ভালো।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...