বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি-সা.সম্পাদক নির্বাচন আগামীকাল প্রেসক্লাবের বঙ্গেবন্ধু হলে

সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি ষড়যন্ত্রের পথে এগোচ্ছে: সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি

২৪ বছর পর বোয়ালখালী আওয়ামীলীগের সম্মেলন সুষ্ঠু ভাবে সম্পন্ন

সিনিয়র রিপোর্টার

দীর্ঘ ২৪ বছর বোয়ালখালী আওয়ামীলীগের সম্মেলন সুষ্ঠু ভাবে কেন্দ্রীয় ও জেলার নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগনের দল।

আওয়ামী লীগের শেকড় মাটিতে নয়, বাংলাদেশের জনগণের হৃদয়ে। একে উপড়ে ফেলা যায় না। যারাই ক্ষমতায় আসে-তাদের উদ্দেশ্য আ.লীগকে উপড়ে ফেলা। তিনি বলেন, আমরা জানি খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। আর আমি ভিন্ন তথ্য দিতে চাই, মোস্তাক এ হত্যাকান্ডের মুল ব্যক্তি নই।

বঙ্গবন্ধু হত্যার মুল নায়ক জেনারেল জিয়াউর রহমান। কর্ণেল ফারুক, কর্ণেল রশিদই একথা বলেছে টেলিভিশনে, বিবিসি’র সাথে সাক্ষাৎকারে। জিয়াউর রহমান হচ্ছেন হুকুমের আসামী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কধুরখীল স্কুল মাঠে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি দেশের জনগণকে বিভ্রান্ত করছে, ষড়যন্ত্রের পথে এগোচ্ছে। অথচ শেখ হাসিনা দেশের জনগণের উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত।

শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন করে যাচ্ছেন। করোনা মহামারি, বন্যার সময়ও শেখ হাসিনার সরকার দক্ষতার সাথে মোকাবেলা করে জনগণের আস্থা অর্জন করেছে। তিনি আরো বলেন, কালুরঘাট সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব।কালুরঘাট নতুন সেতু নির্মাণ শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের এক নাম্বারে রেখেছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্য প্রতিহত করবে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন তার বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকার শুধু মুজিববর্ষেই তিনলক্ষ গৃহহীনকে ঘর দিয়েছেন। বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্ত, পঙ্গু, মুক্তিযোদ্ধা ভাতা দেন। আমরা আ.লীগের কর্মীরা তা প্রচার করি না। ফলে ৭২ভাগ মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও ৩২ভাগ মানুষ নৌকাকে দেখতে চাই!

ভাবতে হবে, আমরা নেতা কর্মিদের আচরণে ভুল কোথায়?
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, এস এম আবুল কালাম, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রাদীপ দাশ, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, মুক্তিযোদ্ধা সম্পাদক এ কে এম আবদুল মতিন চৌধুরী, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, দপ্তর সম্পাদক আবু জাফর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, আইয়ুব আলী, চন্দনাইশ আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ডা: আ ন ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জোবায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো: শফিউল আলম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল মোকারম, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আগামীকাল ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি নুরুল আমিন চৌধুরী নির্বাচিত হতে পারেন। তার এই পদে এখনো কেউ প্রতিদ্বন্দ্বিতা করার মতো নেই বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। কারণ নুরুল আমিন চৌধুরী ৭৫’এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবরে হত্যার পরবর্তী আওয়ামীলীগের দু:সময়ে ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছেন।

দলের দুর্দিনে সব সময় দলের নেতাকর্মীদের নিয়ে পাশে ছিলেন। তবে সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আরো বেশ কয়েকজন রয়েছেন মাঠে। আগামীকাল ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...