শনিবার, ১৩ জুন ২০২৬

মিষ্টির প্যাকেটে করে গাঁজা পাচার, যুবক কারাগারে

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় মিষ্টির প্যাকেটে গাঁজা পরিবহনের সময় মো. আব্দু শুক্কুর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের সালাউদ্দিন ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মোঃ আব্দু শুক্কুর চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাজা নিয়ে পাচারকারী শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। অভিনব নানা পন্থায় সে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। গাঁজা উদ্ধারের ঘটনার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

আরও পড়ুন

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...