শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল পৌনে ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া বরুড়া পাড়া চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এসআই হৃদয় পাল, এএসআই কমাল উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এফজেড-এস মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী কাটাখালী এলাকার বাসিন্দা মো. রুবেল (২৪)। তিনি মনু মিয়ার ছেলে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও কাজ করছে পুলিশ।”

তিনি আরও বলেন, “আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে গণনা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে ইয়াবা পাচার ও মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

পুলিশও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে। প্রতিটি বোট ১৬ দশমিক ১৫ মিটার...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...