বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলের দিকে ওই ইউনিয়নের শান্তিপুর বাজারে মানিককে গুলি করা হয় বলে জানিয়েছেন তার ভাই বারসন মিয়া।

বারসন মিয়া সাংবাদিকদের বলেছেন, ‘গত নির্বাচনের পর থেকেই আমার ভাইকে বিভিন্নভাবে হয়রানি করে তার প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া। আজ এক সভা শেষে বাড়ি ফেরার পথে ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই মির্জাচর ইউনিয়ন যুবলীগের সভাপতি।’

স্থানীয়রা জানান, ফিরোজ মিয়া ও তার প্রতিপক্ষ জাফর ইকবাল মানিকের মধ্যে বিবাদ বন্ধে আজ একটি সভা হয়। সমঝোতার প্রস্তাব না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকজন। বিকেলে বাড়ি থেকে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিত ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ওই এলাকায় যাচ্ছি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...