সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে

নানা আয়োজনে উদযাপিত হলো শান্তি চুক্তির রজত জয়ন্তী  

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী (রজত জয়ন্তী) উপলক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন কর্তৃক নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়।

গুইমারা রিজিয়নের সকল জনসাধারণ ধর্ম, জাতি ও সংস্কৃতি নির্বিশেষে আয়োজিত সকল কর্মসূচীতে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। এই ঐতিহাসিক দিবসে গুইমারা রিজিয়ন সম্প্রীতি শোভাযাত্রা, আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, সম্প্রীতি মেলা, প্রীতি ফুটবল খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে নয়টায় জালিয়াপাড়া বাজার থেকে সকল জনসাধারণ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন।

আলোচনা সভায় মেয়র রামগড়, উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ গুইমারা কলেজ, পাহাড়ি ও বাঙ্গালী শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তৃতা প্রদান করেন। আলোচনা সভায় রিজিয়ন কমান্ডার পার্বত্য শান্তি চুক্তির সাফল্য হিসেবে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর অবদান বর্ণনা করেন।

আলোচনা শেষে সম্প্রীতি মেলা উদ্বোধন, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও গরীব ও দুস্থ্য জনসাধারণের মধ্যে ১৫০টি শীতবস্ত্র, ১০টি সোলার প্যানেল, ১০টি সেলাই মেশিন, ১১টি পরিবারকে গৃহনির্মানের জন্য আর্থিক সহায়তা, ০৬টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, ২৭ জনকে চিকিৎসার জন্য অনুদান এবং ২০ টি দুস্থ্য পরিবারকে আর্থিক সহায়তাসহ সর্বমোট ২২৮টি পরিবারের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়।

বিকাল ৩টায় প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়। যেখানে পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের অংশগ্রহণে একটি উপভোগ্য প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কর্তৃক খেলায় অংশগ্রহণকৃত সকলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...