শনিবার, ২৭ জুন ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি রামগড়ে বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার ( ১০ মার্চ) সকাল দশটায় রামগড় পর্যটন পাক সংলগ্নতার নিজ বাড়ির সামনে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সালাম গ্রহণ করেন,এবং বীর মুক্তিযোদ্ধা সুরেশ বিশ্বাসের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য গতকাল বেলা পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্য জনিত রোগে ১৯ দিন চিকিৎসা শেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান জানান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি দেমাগ্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ শেষে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগদান করেন।

তার বড় ছেলে সুমন বিশ্বাস জানান আজ সকাল ১১ টায় রামগড় পার্ক সংলগ্ন নিজ বাসভবনের সামনে রাষ্ট্রীয় মর্যদা শেষে রামগড় চৌধুরীপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি রামগড় উপজেলায় দীর্ঘদিন প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।

তার একমাত্র মেয়ে সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ পিয়া বিশ্বাস রাষ্ট্রীয় মর্যাদায় তার বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা জন প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

খাগড়াছড়িতে অস্ত্র সহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে মাটিরাঙ্গা রিছাং ঝর্ণা জার্মপ্লাজম সেন্টার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা...

ঘুমধুমের ভালুকিয়ায় আবারও এক যুবক মাইন বিস্ফোরণে আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে...