বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত: কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সেন্য নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পদোলিয়াক জানিয়েছেন, যুদ্ধে ইউক্রেনের অন্তত ১০ থেকে ১৩ হাজার সেনার মৃত্যু হয়েছে। পদোলিয়াক এই মন্তব্য করলেও দেশটির সামরিক বাহিনী বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এর আগে, গত জুনেও তিনি জানিয়েছিলেন, ‘প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সৈনিক মারা গেছে’।

ইউক্রেনীয় সম্প্রচারমাধ্যম চ্যানেল-২৪ এর সঙ্গে আলাপকালে পোদোলিয়াক বলেছেন, ‘কিয়েভ নিহতদের সংখ্যা নিয়ে খোলাখুলি কথা বলছে। আমাদের জেনারেল স্টাফের অফিশিয়াল মূল্যায়ন আছে, কমান্ডার-ইন-চিফের কার্যালয়ের মূল্যায়ন আছে। সেগুলো থেকে আমরা জানতে পেরেছি এই যুদ্ধে ১০ থেকে ১৩ হাজার সেনা নিহত হয়েছে।’

নিজেদের নিহত সেনার সংখ্যার পাশাপাশি পোদোলিয়াক আরও বলেছেন, ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ রুশ সৈন্য নিহত এবং আরও ১ থেকে দেড় লাখ আহত কিংবা নিখোঁজ হয়েছে। তবে বিবিসি রাশিয়ার তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর থেকে সব মিলিয়ে কমপক্ষে ৯ হাজার ৩১১ জন রুশ সৈন্য নিহত হয়েছে।

পদোলিয়াক বলেছেন, ‘নিহত বেসামরিক মানুষের সংখ্যা আরও বেশ হতে পারে।’ এর আগে, বিবিসি জুনের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...