সোমবার, ১০ আগস্ট ২০২৬

টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বেই জার্মানির বিদায়

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকে। কোস্টারিকাকে হারিয়েও বিশ্বকাপের নকআউটে যেতে পারলনা চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল জার্মানরা।

তবে শেষ ম্যাচের পরিসংখ্যানে জয় তো লাগতই, সেই সঙ্গে স্পেন-জাপানের গ্রুপের আরেক ম্যাচের ফলাফলের দিকে চেয়ে থাকা লাগত। হলোও ঠিক তেমনই এক ম্যাচ। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও কোনোই লাভ হলো না জার্মানির। এশিয়ান জায়ান্ট জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে স্পেন। যার ফলে ‘ই’ গ্রুপ থেকে জিতেও টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শুক্রবার (২ ডিসেম্বর) দোহার আল বাইত স্টেডিয়ামে জয় ভিন্ন কোনো ফল হলে বিদায় নিশ্চিত জানা ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার সামনে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। তবুও গোল আদায় করতে পারছিল না জামাল মুসিয়ালা, গুনাব্রি এবং জশুয়া কিমিচরা। তবে ম্যাচের ১০তম মিনিটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস কিছু বুঝে ওঠার আগেই গুনাব্রি গোল করে জার্মানিকে লিড এনে দেন।

এরপরও জার্মানরা বারবার আক্রমণ করেও একা নাভাসের কাছে পরাস্ত হয় পড়েন। প্রথমার্ধে নিশ্চিত কয়েকটি গোল বাঁধিয়ে দলকে রক্ষা করেন পিএসজির এই গোলকিপার। ফলে শেষ পর্যন্ত ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ন্যুয়ারের দল। তবে দ্বিতীয়ার্ধে কোস্টারিকা দুর্দান্ত ফুটবল খেলে জার্মানিকে ভড়কে দেয়।

৫৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে কোস্টারিকাকে সমতায় ফেরান ইয়েলৎসিন তাজেদা। ডি-বক্সে ওয়াটসনের হেড ম্যানুয়েল ন্যুয়ার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেও হাতে ধরে রাখতে পারেননি। ফলে ফিরতি সময়ে শট করে গোল আদায় করে দেন তাজেদা। এরপর ৭০তম মিনিটে আবারও গোল করেন কোস্টারিকার হুয়ান পাবলো ভার্গাস। বাতাসে ভেসে আসা বলে আলতো করে হেড করেন ভার্গাস। ম্যানুয়েল ন্যুয়ার কিছু বুঝে ওঠার আগেই বল চলে যায় জার্মানির জালে।

ফলে বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের অশনিসংকেত চেপে বসে। সেই সঙ্গে আগের ম্যাচে স্পেনের হারের মুখে থাকায় কোস্টারিকার সামনে নকআউটে জায়গা করে নেওয়ার সুযোগ চলে আসে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি কোস্টারিকানরা। ৭৩, ৮৫ ও ৮৯ মিনিটে তিন গোল গোল হজম করে বসে তারা।

থমাস মুলারের পরিবর্তে মাঠে নেমে হাভার্টজই জোড়া গোল করে দলকে হারের মুখ থেকে জয় এনে দেন। আর শেষ গোলটি আসে নিকলাস ফুলক্রুগের পা থেকে। লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে অফসাইডের সংকেত দিলেও ফুলক্রুগ অফসাইড ছিলেন না। তাই ভিএআর চেক করে গোল দেয়া হয় জার্মানির পক্ষে। যার ফলে কাতার বিশ্বকাপের শেষ ম্যাচে জয় পেলেও বিদায় নিতে হলো ইউরোপিয়ান জায়ান্ট জার্মানিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...