বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

২০ বছর পর দ্বিতীয় রাউন্ডে সেনেগাল, সঙ্গে আছে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক :

সর্বশেষ ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ড খেলেছিল আফ্রিকার দেশ সেনেগাল। এরপর বারবার খালি হাতে ফিরতে হয়েছে। তবে এবারের বিশ্বকাপে আবারও চমক দেখিয়েছে দেশটি। গ্রুপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে সেনেগাল।

‘এ’ গ্রুপের দুটি খেলা বাকি ছিল। ফিফার নিয়ম অনুযায়ী একই সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছিল ইকুয়েডর-সেনেগাল আর স্বাগতিক কাতার-নেদারল্যান্ডস। দাপুটে ফুটবল খেলে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ডাচরা। অন্যদিকে প্রথ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও বাকি দুটি ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে।

মঙ্গলবার ড্র করলেই শেষ ষোলোতে যেতে পারতো ইকুয়েডর। আর সেনেগালের ছিল জয় দরকার। টানটান উত্তেজনার ম্যাচ শেষে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেছে সেনেগাল।

এ গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও।

গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হওয়া দলের বিরুদ্ধে শেষ ষোলোতে খেলবে সেনেগাল। আর একই গ্রুপের দ্বিতীয়স্থানে দলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে নেদারল্যান্ডস।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...