সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দারিদ্রকে জয় করে ওয়াগ্গা স্কুলের রেশমী তালুকদার পেলেন জিপিএ-৫

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের তালুকদার পাড়ার কৃষক অনিল তালুকদার। ২ মেয়ে এবং ১ ছেলের সংসারে স্ত্রীকে নিয়ে তিনি কৃষি কাজ করে কোন রকমে সংসার চালান। অভার যাঁর পরিবারের নিত্য সঙ্গী। 

গত সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তাঁর ছোট মেয়ে রেশমী তালুকদার কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ – ৫ অর্জন করে বুঝিয়ে দিলেন অদম্য মনোবল থাকলে সব কিছু জয় করা সম্ভব।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এই প্রতিবেদকের সাথে কথা হয়, রেশমী তালুকদার এর। সেই জানান, আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন, ঘরে সবসময় অভাব অনটন লেগে থাকতো। এরপরেও বাবা এবং মা আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। সেই সাথে স্কুলের সমস্ত শিক্ষকরা আমার পাশে ছিলেন। টাকার অভাবে ভালো শিক্ষক এর কাছে প্রাইভেট পড়তে না পারলেও সাফছড়ি এলাকার অনার্স পড়ুয়া বড় ভাই সুজন তনচংগ্যা ও সুদেব তনচংগ্য আমাকে পড়াশোনার ব্যাপারে নানা ভাবে সহযোগিতা করেছেন।

সে আরোও জানান, আমার বাড়ী হতে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের দুরত্ব প্রায় ৩ কিঃ মিঃ। অনেক সময় গাড়ী ভাড়া না থাকলে পায়ে হেঁটে স্কুলে এসেছি। ঝড়, বৃষ্টি, তুফানেও স্কুল কামাই করিনি। ভবিষ্যতে সেই একজন চিকিৎসক হয়ে এলাকার দরিদ্র জনগণকে সেবা করতে চাই।

তাঁর বাবা অনিল তালুকদার এবং মা শিলপতি তালুকদার জানান, আমার মেয়ে পড়া লেখার বাহিরে অন্য কোন আবদার করেনি। অভাবের সংসারে তাঁর অনেক শখ পুরণ করতে পারিনি। আজকের তাঁর এই ফলাফলে আমরা খুশি।

স্কুলের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, আজকে আমরা খুবই আনন্দিত। সেই স্কুলে সবসময় প্রথম হতো। শান্ত শিষ্ট এবং একজন মনোযোগী ছাত্রী হিসাবে সেই আমাদের সকলের প্রিয় ছিল। পিছিয়ে পড়া একটা এলাকা হতে জিপিএ – ৫ অর্জন করা মোটেই সহজ কাজ নয়। আমরা শিক্ষকরা সবসময় তাঁর পাশে ছিলাম। তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...