শনিবার, ১৩ জুন ২০২৬

৩-১ গোলের বড় ব্যবধানে কাতারকে হারালো সেনেগাল

স্পোর্টস ডেস্ক

হারলেই ছিটকে যেতে হতে পারে বিশ্বকাপ থেকে। এমন বাঁচা-মরার ম্যাচে ৩-১ গোল ব্যবধানে স্বাগতিক কাতারকে হারালো সেনেগাল। আর তাতেই গড়ল এক লজ্জার রেকর্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম আয়োজক দেশ হিসেবে গ্রুপপর্বে টানা দুই ম্যাচ হারের রেকর্ড গড়েছে মরুভূমির এই দেশটি।

কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি কাতার ও সেনেগালের। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরেছে ২-০ গোল ব্যবধানে। একইভাবে হেরেছে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সেনেগালও। তারাও হেরেছে ২-০ গোল ব্যবধানেই। তাই এই ম্যাচটি ছিল দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।

আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেনেগাল দেখিয়েছে একচ্ছত্র আধিপত্য। বল দখল কিংবা আক্রমণে স্বাগতিক কাতারের চেয়ে ঢের এগিয়ে ছিল আফ্রিকান দলটি। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে সেনেগালের ফুটবলাররা। আর প্রতিপক্ষে গোলবার বরাবর শট নিয়েছে পাঁচটি।

এদিকে নিজেদের কাছে কেবল ৪৫ শতাংশ সময় বল রাখা স্বাগতিক দলের ফুটবলাররা অনটার্গেটে শট নিতে পেরেছে মোট তিনটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সেনেগাল প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। অতপর এক সময় মনে হচ্ছিল গোলশূন্যতেই শেষ হবে প্রথমার্ধ। কিন্তু বিরতির আগ মুহূর্তে দলকে লিড এনে দেন বোলায়ে দিয়া।

ম্যাচের ৪১তম মিনিটের সময় ক্রেপিন দিয়াত্তার নেয়া শট রুখেই দিয়েছিলেন কাতারের ডিফেন্ডার বোয়েলেম খৌকি। কিন্তু মাটিয়ে পড়ে যাওয়ায় পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। সেই সুযোগ নিয়ে নেন বোলায়ে দিয়া। দারুণ এক শটে বল পাঠিয়ে দেন কাতারের জালে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

দ্বিতীয়ার্ধের খেলা বেশ জমে উঠে। দুদলই আক্রমণ আর পাল্টা আক্রমণ চালাতে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই আরও একটি গোল খেয়ে বসে কাতার। অবশ্য ৭৮তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো ৮৪তম মিনিটে আরও একটি গোল করলে ৩-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সেনেগাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।কাতার বিশ্বকাপ জিতলেও ২০২৫ সালের জুলাইয়ের পর...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়, গড়েছে নতুন এক রেকর্ডও। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর ম্যাচে দেখা গেছে তিনটি লাল কার্ড,...

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঠাসা সূচি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়ানো এবারের আসরে ম্যাচ সংখ্যাও বাড়ছে আগের চেয়ে। গ্রুপপর্বেই অনুষ্ঠিত হবে ৭২টি...