সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গিয়াস উদ্দিন

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৩ নভেম্বর) রাতে ইউনিয়নের মুহুরীরহাট বটতল এলাকার বাচা মিয়া সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুস সালাম ঐ এলাকার মৃত আব্দুস সামাদুল প্রকাশ ছমদ এর পুত্র।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) ইরফান উদ্দিন রাজীব।

তিনি জানান, গ্রেফতারকৃত আব্দুস সালাম মির্জাপুর ইউনিয়নের মুহুরীরহাট বটতল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে এলাকায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুস সালামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে কয়েকটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...