বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সুইসদের কাছে হারল ক্যামেরুন

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে আল জানোব স্টেডিয়ামে সুইজারল্যান্ড আজ মুখোমুখি হয়েছিল ক্যামেরুনের। ব্রিল এমবোলোর জন্য দিনটা ছিল বিশেষ কিছু।

ফুটবলের বিশ্বমঞ্চে যে এবারই প্রথম তিনি খেলতে নামছিলেন তার নিজের জন্মভূমির বিপক্ষে! বিশেষ মুহূর্তটা এমবোলো রাঙালেন দারুণভাবেই, করলেন গোল। তার এই একমাত্র গোলেই আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড ক্যামেরুনকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে।

শুরুর অর্ধে সুইসরা খেলেছে খাপছাড়া ফুটবল। সুযোগ তৈরি করলেও ফিনিশ যে করবেন, এমন কেউই ছিলেন না দলটির। শুরুর অর্ধে প্রতিপক্ষ গোলমুখে শট ছিল না একটিও। ওদিকে ক্যামেরুন গোলের সুযোগ তৈরি করেছে বেশ। প্রতিপক্ষ বক্সে স্ট্রাইকাররা একটু নিঃস্বার্থ হলে পেয়ে যেতে পারত গোলটাও। কিন্তু সেটা হয়নি বলেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি ক্যামেরুন।

ম্যাচের এমন অচলাবস্থাটা ভাঙল দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দ্বিতীয় সেরা হয়ে থাকা দল সুইজারল্যান্ড করে বসল গোল। এমবোলো সুইসদের হয়ে শেষ দুই প্রতিযোগিতামূলক ম্যাচেই করেছিলেন গোল। তিনি ভাঙলেন। আর সুযোগটা তৈরি করলেন কে? সুইসদের শেষ চার মেজর টুর্নামেন্টে ২৪ গোলের অর্ধেকেই আছে যার অবদান, সেই জের্দান শাকিরি।

তখন ম্যাচের বয়স ৪৮ মিনিট। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে জের্দান শাকিরির ক্রস থেকে বড় সুযোগ পেয়ে যান এমবোলোকে। দারুণ এক ফিনিশে বলটা জড়ান ক্যামেরুনিয়ানদের জালে।

গোলের পরই দেখা গেল দারুণ এক দৃশ্য। জন্মভূমির বিপক্ষে গোল করেছেন বলেই কি না, গোলটা উদযাপনই করলেন না এমবোলো। দুই হাত তুলে জানালেন প্রতিক্রিয়া, যেন গোলটা করে বড় অপরাধই করে ফেলেছেন।

এমন দৃশ্য সাধারণত দেখা যায় ক্লাব ফুটবলে, সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে অনেক গোলদাতাই উদযাপনটা করেন এভাবে। আজ সে প্রতিক্রিয়া আন্তর্জাতিক ফুটবলেও টেনে আনলেন এমবোলো।

তবে ক্যামেরুন হাল ছাড়েনি। সমতার জন্য মরিয়া হয়ে সুযোগ তৈরি করেছিল বেশ। কিন্তু শেষমেশ সমতা আর ফেরানো হয়নি তাদের। ফলে ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপটা শুরু করে সুইজারল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...