বুধবার, ৫ আগস্ট ২০২৬

নেইমারের ব্রাজিল ও রোনালদোর পর্তুগাল মাঠে নামছে আজ

ক্রীড়া ডেস্ক

আজ কাতার বিশ্বকাপের পঞ্চম দিনে মাঠে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জি গ্রুপে নেইমারদের ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এইচ গ্রুপে পর্তুগাল মুখোমুখি হবে আফ্রিকার দেশ ঘানার। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

আজ ম্যাচ আছে আরো দুটি। জি গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ক্যামেরুন। ম্যাচটা শুরু হবে বিকাল ৪টায়। এইচ গ্রুপের অন্য ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বাজবে এই ম্যাচ শুরুর বাঁশি। চারটি ম্যাচ হলেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ব্রাজিল-সার্বিয়া ও পর্তুগাল-ঘানার ম্যাচ দুটি। উরুগুয়েও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন। দলটিতে রয়েছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়েগো গডিনদের মতো বিশ্বমানের তারকা। তারপরও দক্ষিণ আমেরিকার এই দলটিকে নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলটা কম। বিশেষ করে বাংলাদেশে।

সে যাই হোক, বাংলাদেশে বিশ্বকাপ উত্তেজনার সত্যিকার ঢেউটা লেগেছে আর্জেন্টিনার মাঠে নামার মধ্যদিয়ে। তারপরও যে খামতিটুকু রয়েছে, সেটুকু কানায় কানায় পরিপূর্ণ হবে আজ। ব্রাজিল মাঠে নামার মধ্যদিয়ে বিশ্বকাপ উত্তেজনা পরিপূর্ণভাবে গ্রাস করে নেবে বঙ্গোপসারের এই বদ্বীপ রাষ্ট্রটিকে। সমর্থকসংখ্যার ভিত্তিতে বাংলাদেশিদের কাছে দ্বিতীয় জনপ্রিয় দল ব্রাজিল। কাজেই এই দেশের যারা ব্রাজিল সমর্থক, তাদের গায়ে বিশ্বকাপ উন্মাদনার কম্পনটা এখনো সেভাবে লাগেনি। লাগবে আজ। শুধু বাংলাদেশ নয়, নেইমারদের মাঠে নামার মধ্যদিয়ে পুরো বিশ্বই উত্তেজনার কোরাসের তলে তলিয়ে যাবে!

ব্রাজিল বিশ্বকাপের চিরকালীন ফেভারিট। একমাত্র দেশ হিসেবে বিশ্বকাপের সবগুলো আসরেই খেলা ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ পাঁচ বার। কাতারে নেইমারদের মিশন ‘হেক্সা’ জয়ের। নিজেদের এই স্বপ্নপূরণের পথে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়ুসদের দল সবচেয়ে ফেভারিটও। কিন্তু সৌদির কাছে মেসিদের পরাজয় নেইমারদের মনে একটু হলেও ভয়ের রেখা আঁকিয়ে দিয়ে থাকবে। তবে লক্ষ্য যাদের শিরোপা, তাদের কি গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে ভয় পেলে চলে!

তাই শঙ্কা যদি ভর করেও থাকে, তা মনের ভেতরেই চাপা রেখে নেইমাররা একমাত্র জয়ের ছবি এঁকেই নামবেন। ফিফা র্যাংকিং, পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম, দলীয় শক্তিমত্তা—সব দিক থেকেই এগিয়ে তিতের ব্রাজিল। র্যাংকিংয়ের ১ নম্বর দল ব্রাজিলের বিপক্ষে ২১ নম্বরের সার্বিয়ার এ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চার বার মুখোমুখি হয়েছে যুগোস্লাভিয়া নামে। সার্বিয়া নামে মুখোমুখি হয়েছে একবার, ২০১৮ আসরে। পাঁচ সাক্ষাতের মধ্যে ব্রাজিল দুবার জিতেছে, ড্র হয়েছে দুটি ম্যাচ। যুগোস্লাভিয়া নামে সার্বিয়া জিতেছে একবার, সেটা সেই ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে।

দুই দলের সর্বশেষ সাক্ষািট ২০১৮ বিশ্বকাপের এই গ্রুপ পর্বেই। ২৭ জুনের সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। গোল দুটো করেছিলেন পাওলিনহো ও অধিনায়ক থিয়াগো সিলভা। সেই থিয়াগো সিলভা এবারও ব্রাজিলের অধিনায়ক। নিজের রক্ষণ দায়িত্ব সামলে আজও নিশ্চই গোল করতে চাইবেন তিনি! থিয়াগো সিলভা গোল পেলে সেটা হবে ব্রাজিলের জন্য বোনাস। কারণ, তিতের দলে গোল করার লোকের অভাব নেই। নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগো, পেদ্রি, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্তনিদের নিয়ে আক্রমণভাগই ব্রাজিলের মূল শক্তির জায়গা। কাসেমিরো, ফ্রেড, ফাবিনহো, পাকুয়েতা, এভারটন রিভেইরোদের নিয়ে মাঝমাঠও দারুণ। সিলভা, দানিলো, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, এদের মিলিতাও, দানি আলভেজদের রক্ষণও ভরসা দিচ্ছেন কোচ তিতেকে। আর গোলপোস্টের নিচে আলিসন বেকার ও এডারসন তো বর্তমান বিশ্বেরই অন্যতম সেরা দুই গোলরক্ষক।

দলটি ভারসাম্যপূর্ণ বলেই কি না, কিংবদন্তি পেলে থেকে শুরু করে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও, ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুরাও আশাবাদী—এবার তাদের ‘হেক্সা’র স্বপ্ন পূরণ হবে। বিশ্বকাপ জিতলে কোপাকাবানা সমুদ্রসৈকতে উদ্যাপন করাটাকে রীতি বানিয়ে ফেলেছেন ব্রাজিলিয়ানরা। যেভাবেই হোক দেশবাসীকে নিয়ে কোপাকাবানার সমুদ্রসৈকতে উত্সব করতে চান নেইমাররা। পিএসজি তারকা এতটাই আশাবাদী যে, ক্লাব সতীর্থ মেসিকে মজা করে তিনি বলেছেন, আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবেন তারা। এই আশাকে পুঁজি করেই আজ অভিযাত্রা শুরু করছেন নেইমাররা। তবে আশার উলটো পিঠে প্রতিপক্ষের প্রতি সমীহও আছে।

নেইমারদের ব্রাজিলই মূল আকর্ষণ। তবে রোনালদোর কারণে পর্তুগালের ম্যাচটিও ফুটবলপ্রেমীদের বিশেষ রাডারে থাকবে। খেলোয়াড়ি জীবনে সম্ভাব্য সবকিছুই জিতেছেন ৩৭ বছর বয়সি রোনালদো। আক্ষেপ শুধু একটিই, কখনো জেতা হয়নি বিশ্বকাপ। ছোঁয়া হয়নি স্বপ্নের সোনার ট্রফিটা। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ হিসেবে কাতারেই আজন্ম সেই আক্ষেপটা পূর্ণ করতে মরিয়া পর্তুগিজ সুপারস্টার। সতীর্থরাও মহাতারকা রোনালদোকে একটা বিশ্বকাপ জেতাতে উন্মুখ। পর্তুগাল দলটিও খারাপ না। রোনালদোর সঙ্গে হুয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভা, আন্দ্রে সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের সামর্থ্য আছে লক্ষ্য ছোঁয়ার।

ব্রাজিল-পর্তুগাল, দুই দলই জানে লক্ষ্য ছোঁয়াটা হবে কঠিন। তবে সেই লক্ষ্যে দুই দলই চায় শুরুটা ভালো করতে।

আজকের খেলা:

সুইজারল্যান্ড-ক্যামেরুন-বিকাল ৪টা
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া-সন্ধ্যা ৭টা
পর্তুগাল-ঘানা- রাত ১০টা
ব্রাজিল-সার্বিয়া- রাত ১টা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...