সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এক সময়ের পশ্চাৎ পার্বত্য চট্টগ্রাম এখন ভূস্বর্গ : বীর বাহাদুর উশৈসিং এমপি

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, এক সময়ের পশ্চাৎ পথ পার্বত্য চট্টগ্রাম এখন ভূস্বর্গ, দেশের অনন্য সম্পদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আন্তরিকতায় পিছিয়ে থাকা পার্বত্য চট্টগ্রামেও সমানতালে উন্নয়ন হচ্ছে অন্যান্য জেলার মতো। যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নয়ন হয়েছে, কৃষিতে এসেছে বিপ্লব। ফলে এখানকার জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। সমানভাবে শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি হয়েছে। উন্নয়নের ধারায় শান্তি সম্প্রীতি পূর্বের যে কোন সময় চেয়ে এখন উন্নতি হয়েছে।

মঙ্গলবার(২২ নভেস্বর) রামগড় উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

উপজেলা নির্বাহি অফিসার খন্দোকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটিও আবহাওয়া কৃষিবান্ধব। এখানে যা চাষ করা হয়, তাই হয়। এ সুযোগ কাজে লাগাতে এখানে এক ইঞ্চি ভূমিও খালি রাখা হবে না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশেষ প্রকল্পের আওতায় কফি ও কাজুবাদাম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণের পাশাপাশি দেশব্যাপী বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা প্রকল্পসহ উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি অপু, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম চৌধুরি, পাউবো’র সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামালসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জিওবির অর্থায়নে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদেরর উদ্যোগে অনুষ্ঠিত সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়।

এরআগে, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি রামগড়ের মহামুনি বৌদ্ধবিহারে অনাথ শিশুদের জন্য নির্মাণাধীন অনাথাশ্রমের কাজ পরিদর্শন ও বৌদ্ধবিহার ছাত্রাবাসের উদ্বোধন করেন। পরে রামগড় বাজারের উপকন্ঠে সুলতান আহমেদ স্মৃতি কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উন্মোচন করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী এলাকায় কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...