বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

১০ বছর পর সৌদির মুখোমুখি আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের যাত্রা শুরু করতে যাচ্ছে লিওনেল মেসিরা। টানা ৩৭ জয়ের রেকর্ড গড়ার জন্য এবার তাদের মুখোমুখি হতে হবে সৌদি আরবকে। ফিফার র‍্যাংকিং কিংবা হেড টু হেড হিসাব করলে অনেকটা সহজ প্রতিপক্ষ মনে হলেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গ্রিন ফেলকনরা।

২০১২ সালে সৌদি আরবে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিলো এই দুই দল।এরপর এবার সরাসরি বিশ্বকাপেই দেখা। ফর্মের তুঙ্গে থাকা আর্জেন্টিনা যে একদম হেসে-খেলেই জিতে যাবে সেটাও বলা যাচ্ছে না। কারন মেসি নিজেই বলেছিলেন এটা বিশ্বকাপ, এখানে যে কোনো কিছুই ঘটতে পারে।

সৌদি আরবের সঙ্গে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। দুই জয়ের বিপরীতে কোনো হার নেই, দুটি ম্যাচে সৌদি আরব ড্র করতে সক্ষম হয়েছে। স্বাভবিকভাবেই গোল সংখ্যাতেও এগিয়ে আছে ল্যাটিন দলটি। চার ম্যাচে তাদের গোল সংখ্যা সাত, বিপরীতে সৌদির গোল তিনটি।

এদিকে সমর্থকদের বিশ্বাস এবার কাপ জিতবে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টাইন কোচ স্কোলনি সংবাদ সম্মেলনে বলছেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জিততেই হবে, তিনি তা মনে করেন না। তবে কথাটা যে তিনি তার খেলোয়াড়দের মাথা থেকে চাপ কমানোর জন্য বলেছে, সেটা ধারণা করে নেওয়া মোটেও বোকামি হবে না।

এদিকে সালমান আর ফরাজদের কোচ হার্ভে রেনার্ড বলেছেন, আমরা একটি সম্মানজনক ম্যাচ উপহার দিবো সৌদি আরবকে। তিনি আরও, বলেন আমরা দোহায় এই সিটি উপভোগ করতে আসিনি।

প্রথম দু’বার দেখা হয় ১৯৮৮ সালে বিকেন্টিনিয়াল কাপে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে সৌদি আরব। কিন্তু পরের ম্যাচেই তারা ২-০ গোলে হেরে যায়। এরপর ১৯৯২ সালে কনফেডারেশন্স কাপে আবারও আর্জেন্টিনা জয় লাভ করে ৩-১ গোলে। সব শেষ ২০১২ সালে একটি ফ্রেন্ডলি ম্যাচে তারা শেষ মুখোমুখি হয়েছিলো। যেখানে তারা মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনার সাথে গোল শূন্য ম্যাচে ড্র করে।

আজ বাংলাদেশ সময় বিকাল চারটায় কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই দুই দল বিশ্বকাপ লড়াইয়ে মাঠে নামবে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...