সোমবার, ১৫ জুন ২০২৬

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ডাচদের দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক

ম্যাচে সাদিও মানের অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে সেনেগাল। নেদারল্যন্ডসের ডি-বক্সে বার বার বল নিয়ে গিয়েও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি তারা। অন্যদিকে নেদারল্যান্ডসও ফিনিশিংয়ের অভাবে ভুগছিল। ফলে এক সময় মনে হচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে সেনেগালকে হারিয়ে দিলো লুইস ফন গালের শিষ্যরা। গাকপোর গোলের পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ক্লাসেনের গোলে বিশ্বকাপের শুভসূচনা করল ডাচরা। আর লড়াই করেও শেষের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল আফ্রিকার দেশ সেনেগাল।

সোমবার (২১ নভেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে তারকা ফুটবলার সাদিও মানেকে ছাড়া খর্ব শক্তির দল মনে হচ্ছিল সেনেগালকে। তবে মাঠের লড়াইয়ে ডাচদের সাথে সমানে সমান লড়াই করেছে আফ্রিকার দেশটি।

ম্যাচের ৪ মিনিটেই সুযোগ আসে ডাচ মিডফিল্ডার গাকপোর সামনে। কিন্তু তিনি ফরোয়ার্ড বারউনের কাছে বল পাঠান। তবে তার শট সেনেগালের ডিফেন্স ব্লক করে দিলে গোলবঞ্চিত হয় নেদারল্যান্ডস। ডাচদের গতিময় ফুটবলের বিপরীতে ম্যাচের ৯ মিনিটে সুযোগ পায় সেনেগালও। তবে পাপে মাতার সারের দূরপাল্লার শট ডাচ গোলপোষ্টের ওপর দিয়ে চলে যায়।

১৭ মিনিটে ডাচ শিবির আবারও সুযোগ পান। গাকপোর বাড়ানো বল ডেলে ব্লাইন্ড হেড করলে গোলবারে লেগে বাইরে চলে যায়। মিনিট দুয়েক পরে কর্নার কিকের সহজ একটি সুযোগ মিস করেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং। ম্যাচের ৩৯ মিনিটে ডাচ মিডফিল্ডার বারঘুইসের শট সেনেগালের চেলসির মিডফিল্ডার এডোয়ার্ডো মেন্ডি দুর্দান্তভাবে রুখে দেন। বল পজিশনে মোটামুটি সমান অবস্থানে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দলই।

দ্বিতীয়ার্ধেও গোছানো ফুটবল খেলতে থাকে দুই দল। তবে ৫৬তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সারকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন ডাচ ডিফেন্ডার ম্যাথিস ডি লাইট। মিনিট দুয়েক পরে দিয়ালো একটি গোলের সুযোগ নষ্ট করেন।

গোলের দেখা না পেয়ে ডাচ কোচ ফন গাল খেলার কৌশলে পাল্টানোর জন্য ৬২তম মিনিটে মেমফিস ডিপাইকে তুলে নিয়ে ভিনসেন্ট জানসেনকে মাঠে নামান। যার ফলে সেনেগালও তাদের একাদশে চারটি পরিবর্তন আনেন। তবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিলেন না। ৭৯ মিনিটে নেদারল্যান্ডস শিবিরে দুটি পরিবর্তন আনেন।

এর পাঁচ মিনিট পরেই ম্যাচে প্রথম ও একমাত্র গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ফ্রেঙ্কি ডি ইয়ং ডি-বক্সের মধ্যে গাকপোকে পাস দেন। সেনেগালের ডিফেন্ডার মেন্ডি সে বল আটকাতে না পারলে উপরের দিকের কোনাকুনির শট সরাসরি জালে জড়ায়। ফলে ডাচরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। আর অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ডেভি ক্লাসেন গোল করলে জয় নিশ্চিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে।...