বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বহু লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেককে বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া মানুষকে বাঁচানোর জন্য উদ্ধারকারীরা কাজ করছে।

যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেই এলাকাটি ঘনবসতিপূর্ণ এবং ভূমিধসের প্রবণতা রয়েছে। অনেক এলাকায় ঝুঁকিপূর্ণভাবে নির্মিত ঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এখনই সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন।

এর আগে, ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) জানায়, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে।

কামিল স্থানীয় গণমাধ্যমকে বলেন, ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিএনপিবি জানায়, ২ হাজার ২০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, পশ্চিম জাভার গভর্নর কামিল বলেছিলেন, ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

তিনি বলেন, আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে। কারণ ঘটনাস্থলে এখনও অনেক লোক আটকে আছে। পশ্চিম জাভার গভর্নর বলেছেন, ভূমিকম্পের পর একটি হাসপাতাল কয়েক ঘন্টা বিদ্যুৎবিহীন থাকায় আহতদের অনেককে হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় চিকিৎসা করা হয়েছে।

প্রায় ১০০ কিলোমিটার দূরে রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে। সেখানে উঁচু ভবনের লোকদের সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিম ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২১ মিনিটে কম্পন শুরু হলে ভবনগুলো থেকে মানুষ ছুটে বের হয়ে আসে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ইতিহাস রয়েছে। সেখানে ২০১৮ সালের সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে ২ হাজার জনেরও বেশি নিহত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...