বুধবার, ৫ আগস্ট ২০২৬

চলছে কাতার বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের বাঁশি বেজেই গেলো। বছর, মাস, দিন গড়িয়ে এখন অপেক্ষা পালা শেষ হয়েছে। ফিফা বিশ্বকাপের ২২তম আসরের পর্দা উঠেছে আজ রোববার (২০ নভেম্বর)। মরুর বুকে প্রথম বিশ্বকাপ এটি। আর সে কারণেই পরিবর্তণের যেন শেষ নেই। ফুটবল বিশ্বকাপের অনেক প্রথা, অনেক রেওয়াজও আজ ভেঙে গেছে।

আল বায়ত স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন দর্শক। এর মধ্যে সিংহভাগই কাতার ও ইকুয়েডরের সমর্থক। স্টেডিয়ামের একাংশ হলুদ এবং অন্য অংশে সাদা রংয়ের ঢেউ।

জুন- জুলাই মাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যে তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছে। নভেম্বর-ডিসেম্বর একটু সহনীয় থাকায় এবার প্রথা ভেঙে বিশ্বকাপটা সরিয়ে নিয়ে আসা হয়েছে বছরের এই সময়টায়, যখন দোহায় তাপমাত্রাটা থাকবে ২০ এর ঘরের আশেপাশে।

বিশ্বকাপের অনুষঙ্গ হিসেবে দেখা হয় যেসব কিছু, সেই দেদারসে মদ্যপান কিংবা উদ্দাম নৈশজীবন ইত্যাদি… তার সব কিছুতেই এবার বাঁধ সাধবে কাতার। রক্ষণশীল মুসলিম দেশ হওয়াতেই যে এমন সব কিছু, তা আপনি এতক্ষণে বুঝে যাওয়ার কথা!

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে কাতার।

এবারের বিশ্বকাপ কাতার আয়োজক হলেও, বিশ্বকাপে ফেবারিট দল অবশ্য তারা নয়। লিওনেল মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল এবং এমবাপ্পের ফ্রান্সের দিকে লেগে আছে ফেবারিটের তকমাটা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...