রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ট্রাফিক বিভাগের অভিযানে ১১৯০ টি গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের টানা ১৯ দিনের অভিযান পরিচালনা করে মোট ১১৯০টি গাড়ি আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

গত ১ মে বুধবার থেকে আজ ১৯ মে রোববার পর্যন্ত নগরীর কর্ণফুলী নতুন ব্রীজ চত্ত্বর, টাইগার পাস, ওয়াসা, কোতোয়ালী মোড়, চকবাজার, আন্দরকিল্লা, সদরঘাট, মাদারবাড়ি, নিউমার্কেট ও সিনেমা প্যালেস এলাকা থেকে এসব গাড়ি আটক করা হয়।

ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এডিসি-ট্রাফিক আকরাম হোসেন ও এসি-ট্রাফিক মারুফুল করিমের নেতৃত্বে অবৈধ গ্রাম সিএনজি অটোরিক্সা, ব্যাটারী রিক্সা ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সড়কে অবৈধভাবে চলাচলরত ৩৭৭টি গ্রাম সিএনজি, ৬৭৬টি ব্যাটারী রিক্সা, মোটরসাইকেল ও অন্যান্য গাড়িসহ মোট ১১৯০টি গাড়ি আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করে পুলিশ।

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) বিপ্লব কুমার পাল, টিআই (কোতোয়ালী) অনিল বিকাশ চাকমা, টিআই (টাইগারপাস) সন্তোষ ধামেই, টিআই (আন্দরকিল্লা) মোঃ কামরুজ্জামান ও সার্জেন্ট-কনস্টেবলগণ অভিযানে অংশ নেন।

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...