বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিএনপির সমাবেশের জায়গা নির্ধারণ করবেন ডিএমপি কমিশনার

চট্টগ্রাম নিউজ ডটকম

সম্প্রতি দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির ধারাবাহিক গণসমাবেশ চলছে। সেই হিসেবে ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা আগামী ১০ ডিসেম্বর।

এই সমাবেশের স্থান কোথায় হবে, তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার নির্ধারণ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, তারা একটি রাজনৈতিক দল, সবকিছু মেনেই তারা মিটিং করবে। তারা যদি আইন ভাঙে, জানমাল নষ্ট করে বা জ্বালাও-পোড়াও করে, তাহলে নিরাপত্তাবাহিনী যা করার তাই করবে।

বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে সরকার অনুমতি দেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ২৫ লাখ মানুষ এক জায়গায় (সমবেত) হবে। কোথায় করবে, কেন করবে, এটা আমাদের জানা নেই।

২৫ লাখ লোক কোথাও জড়ো হলে আপনারা বুঝতে পারেন কি দশা হবে? আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, কোথাও এত বড় মাঠ আছে কিনা ঢাকায়, সেটা নির্ধারণ করে সেখানে মিটিং করার সুযোগ দিতে।

মন্ত্রী বলেন, ডিএমপি কমিশনার যেন এ রকম একটি জায়গা খুঁজে বের করেন। কিন্তু ঢাকায় তো এ রকম জায়গা নেই। এখানে ১০ হাজার লোক হলেই তো অচল হয়ে যায়। যেহেতু রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এ রকম আয়োজন করে তাহলে এমন জায়গায় যেন করে, যেখানে এত লোকের ধারণক্ষমতা হয়।

নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে ধরা হচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গায়েবি মামলা কাকে বলে এটা আমি জানি না। আমরা জানি ঘটনা ঘটলে, ভাঙচুর করলে, লোক হত্যা করলে, জনসাধারণের জানমালের ক্ষতি হলে মামলা হয়। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই সুনির্দিষ্ট নামে অভিযোগ আছে বলেই মামলা হয়।

‘বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে এখানে বিদেশি অর্থায়ন হচ্ছে’- ভারতের নয়াদিল্লিতে দু’দিনের ‘নো মানি ফর টেরোর মিনিস্ট্রিরিয়াল কনফারেন্সে’ এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট করে এরকম আলোচনা হয়নি।

আলোচনা যেটা হয়েছে, তারা সর্বাত্মক সহযোগিতা করবে আমরা যেটা চাইবো যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা সবসময় বলে আসছি দেশে জঙ্গিদের কোনো স্থান নেই। বাংলাদেশের মানুষ কোনো জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। আমরা সেই বিষয়টিই তাদের কাছে তুলে ধরেছি। সেটাই আমাদের আলোচনার মধ্যে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...