বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্রাজিল নাকি আর্জেন্টিনা, বলিউড তারকারা কে কোন দলের সাপোর্টার?

বিনোদন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা।

রোববার (২০ নভেম্বর) মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের এই আসর।

বর্তমানে ফুটবল জ্বরে কাঁপছে সারাবিশ্ব। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপের এই উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলছেন সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। খেলা দেখার জন্য বুঁদ হয়ে আছেন দেশের অগণিত ফুটবল অনুরাগীরা।

পিছিয়ে নেই বলিউড তারকারাও। অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকারই ফুটবলের প্রতি ব্যাপক ঝোঁক রয়েছে। চলুন জেনে নিই বলিউড তারকাদের কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক-

অমিতাভ বচ্চন : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করেন। তবে লিওনেল মেসির খেলা দেখতেও তিনি পছন্দ করেন।

শাহরুখ খান : বলিউডের বাদশা অভিনেতা শাহরুখ খানের ফুটবলের প্রতি রয়েছে ব্যাপক ঝোঁক। তিনি ব্রাজিল দলের সমর্থক। তবে তিনিও অন্যান্যদের মতো লিওনেল মেসির খেলার ভক্ত।

জন আব্রাহাম : বলিউড অভিনেতা জন আব্রাহাম ফুটবলের প্রতি ব্যাপক নেশা রয়েছে। তবে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্টার। তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি, আগুয়েরো, গঞ্জালো হিগুইন।

বিপাশা বসু : প্রাক্তন জন আব্রাহামের মতো তিনিও আর্জেন্টিনা দলকে সাপোর্ট করেন।

রণবীর কাপুর : অভিনেতা রণবীর কাপুর সুযোগ পেলেই ফুটবল খেলেতে মাঠে নেমে পড়েন। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্টার।

অভিষেক বচ্চন : মেগাস্টার বাবার মতো অভিষেকও ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করেন তিনি। ১৯৮২ সাল থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন বলে জানান এই অভিনেতা।

ববি দেওল : স্কুলে থাকতে ফুটবল খেলতেন ববি দেওল। তবে এখন ফুটবল না খেললেও খেলা দেখেন তিনি। ব্রাজিল দলকে সমর্থন করেন ববি।

টাইগার শ্রফ : অভিনেতা টাইগার শ্রফ ভীষণ পছন্দ করেন ফুটবল খেলা। আর্জেন্টিনার দলের সমর্থক তিনি। তার কাছে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি।

আদিত্য রায় কাপুর : অভিনেতা আদিত্য রায় কাপুর এমনিতে জার্মানি ফুটবল দলকে সমর্থন করলেও লাতিন ফুটবলে ব্রাজিল তার প্রথম পছন্দ। তবে লিওনেল মেসির খেলাও অনেক পছন্দ করেন তিনি।

সিদ্ধার্থ মালহোত্রা : ব্রাজিল ফুটবল দলের সমর্থক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

অর্জুন কাপুর : বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ছিল রয়েছে তার পছন্দের তালিকায়।

আলী ফজল : ব্রাজিল দলকে সমর্থন করেন বলিউড অভিনেতা আলী ফজল।

কার্তিক আরিয়ান : তার পছন্দের দলটি একটু ধারার বাইরের। তিনি সমর্থন করছেন ক্রোয়েশিয়াকে।এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দ্বিতীয় দল হিসেবে পছন্দ করেন পর্তুগালকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...