বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

এক ফ্রেমে মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক

মরুর বুকে প্রথমবারের মতো পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপের। কাতারে বিশ্বকাপের ২২তম আসরই সম্ভবত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। কারণ, মরুর বুকে নিজেদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন এ তারকারা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ইতোমধ্যে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে ইঙ্গিত করেছেন আর্জেন্টাইন তারকা মেসি। এদিকে ধরে নেওয়া যায়, কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন ৩৭ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোও।

বিশ্বকাপের আগে তাই মেসি-রোনালদোকে নিয়ে আলোচনাও তুঙ্গে। ঠিক এমন সময়ে দু’জনকে দেখা গেল একই ফ্রেমে। দাবার কোর্ট সামনে নিয়ে মেসি ও রোনালদো বন্দি হয়েছেন একই ফ্রেমে। বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটনের সৌজন্যে মিলেছে এমন বিরল দৃশ্যের দেখা।

ফ্যাশন হাউজটি তাদের ব্যাগের প্রচারণার জন্য মেসি ও রোনালদোকে একই ফ্রেমে বেঁধেছে। আমেরিকান ফটোগ্রাফার অ্যানি লেইবোভিটজের ক্যামেরায় তোলা ছবিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল কিংবদন্তীকে দাবা খেলায় মগ্ন দেখা মেলে। তবে খেলাটা কোন দাবার কোর্টে নয়, বরং ফ্যাশন হাউজটির হাতে নির্মিত দারুণ আকর্ষণীয় ডিজাইনের ট্রাঙ্কের ওপর খেলতে দেখা যায় তাদের।

ওই ছবিটা মেসি-রোনালদো দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা পুরো ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘বিজয় তো মনের এক অবস্থা। ঐতিহ্যবাহী হাতে নির্মিত ট্রাঙ্কের ছবিটি লুইস ভুইটনের জন্য তুলেছেন অ্যানি লেইবোভিটজ।’ দুই তারকার ভক্তরাও এমন ছবি দেখে রোমাঞ্চিত।

মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাদের যে সুসম্পর্ক তা এই ছবিই বলে দিচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে প্রশংসাও করেছেন রোনালদো। পর্তুগীজ তারকার চোখে মেসি জাদুকরী। মেসিকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘সে (মেসি) দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী, সেরা। ব্যক্তিগতভাবে আমরা ১৬ বছর ধরে এই মঞ্চে আছি। ভাবতে পারেন, ১৬ বছর! তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। সে আমার সতীর্থের মতো। ফুটবলের জন্য সে সব কিছু করতে পারে।’

বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশনহাউজ লুইস ভুইটন এর আগে ডিয়াগো ম্যারাডোনা, পেলে ও জিদানকে এক ফ্রেমে হাজির করেছিলেন। তবে মেসি ও রোনালদো খেলা চলাকালীন অবস্থায় এক ফ্রেমে হাজির হওয়ায় এই পোস্টকে কেউ কেউ বলছেন ‘শতাব্দীর সেরা ছবি’।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...