বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কাতারে থাকবেন তামিম-সাকিবও

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বকাপ বলে কথা। বাংলাদেশে যতই ক্রিকেট নিয়ে উন্মাদনা থাকুক ফুটবল বিশ্বকাপ মানে ভিন্ন কিছু। ভিন্ন এক আবহ, ভিন্ন উত্তেজনা। টেকনাফ থেকে তেঁতুলিয়া ফুটবল জ্বর ছড়িয়ে পড়ে।

সেই মিছিলে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। বাংলাদেশের দুই ক্রিকেট তারকা বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে কিছুদিনের মধ‌্যেই কাতার উড়াল দেবেন। সাকিব আল হাসান আর্জেন্টিনার সাপোর্টার। মেসির পার ভক্ত। তামিমের পছন্দের দল ব্রাজিল। তবে পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বিশ্বকাপে তার সমর্থন পুরোটাই পাচ্ছে হেক্সা মিশনে থাকা ব্রাজিল। সাকিব ও তামিম নিজেদের পছন্দের দলের খেলা দেখতে যাচ্ছেন কাতার।

সাকিব এখন আছেন আবু ধাবিতে। টি টেন লিগে খেলতে আজই যোগ দিয়েছেন বাংলাদেশ টাইগার্স ক‌্যাম্পে। তবে ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর খেলা দেখতে দুবাই থেকে কাতার উড়াল দেবেন সাকিব। তার সঙ্গী হবেন বাংলাদেশ টাইগার্সের সত্ত্বাধিকারী। টুর্নামেন্ট খেলার ফাঁকে মেসির পায়ের ঝলক দেখে আসবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ভার্সনে মাঠে নামছেন তামিম ইকবাল। খেলবেন ইসলামী ব‌্যাংক ইস্ট জোনের হয়ে। ২০ ও ২২ নভেম্বর দুই রাউন্ডের ম‌্যাচ খেলে তামিম উড়াল দেবেন কাতার। ২৫ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল খেলবে সার্বির বিপক্ষে। ম‌্যাচের টিকিট আগেভাগেই নিশ্চিত করেছেন তামিম। মাঠে বসে পছন্দের দলের খেলা দেখার অপেক্ষায় থাকা তামিম বেশ উচ্ছ্বসিত, ‘আমি শৈশব থেকেই ব্রাজিলের ফুটবলের ভক্ত এবং খুব ভালোভাবেই তাদের অনুসরণ করতাম। এবার যেহেতু খেলা দেখার সুযোগ ছিল তাই হাতছাড়া করিনি। সার্বিয়ার সঙ্গে ম‌্যাচটি দেখতে কাতার যাচ্ছি।’

সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনও যাচ্ছেন কাতার। তিনটি ম‌্যাচ দেখবেন তিনি। প্রিয় দল ব্রাজিলের ২ ডিসেম্বরের ম‌্যাচটি দেখবেন। যেখানে নেইমারদের প্রতিপক্ষ ক‌্যামেরুন। এছাড়া ২৮ ডিসেম্বর পর্তুগাল-উরুগুয়ে ও ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল‌্যান্ডের টিকিটও পেয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...