বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কালুরঘাটে সেতু হবে না কেন প্রশ্ন মোশারফ হোসেন এমপির

জয়নাল, বোয়ালখালী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, পদ্মা সেতু-বঙ্গবন্ধু টানেল হতে পারে তবে কালুরঘাটে সেতু হবে না কেন? আমি সত্বর কালুরঘাট সেতুর কাজ শুরু করার দাবি জানাচ্ছি। এটি প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের শেষ ইচ্ছা। সেতুটি হলে বাদলের আত্মা শান্তি পাবে।

আজ (১৯ নভেম্বর) শনিবার বিকেলে বোয়ালখালী পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাংসদ বাদলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ৭০ সাল থেকে ৭বার এমপি নির্বাচিত হয়েছি। সাংসদ বাদলের মতো তুখোড় যুক্তিসহকারে সারগর্ভ বক্তব্য খুব কমই শুনেছি।

সাংসদ বাদল ইংরেজী ও বাংলায় সমান তালে বলতে পারতেন। তিনি দেশের মঙ্গলের জন্য বলতেন, সরকার ভুল করলে তাও বলতেন। তার বক্তব্য প্রধানমন্ত্রীসহ সবাই শুনতেন।

মোশারফ হোসেন এমপি আরো বলেন, বাদল তার মৃত্যুর কয়েকদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একান্তে কালুরঘাট সেতুর কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সামনেই বাদলকে কথা দিয়েছিলেন সেতুটি তিনি করবেন। আগামী ৪ডিসেম্বর প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন। সেখানে আমরা আবারো প্রধানমন্ত্রীকে কালুরঘাট সেতুর দাবি জানাবো।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল ইসলাম।

উপজেলা যুবলীগের সভাপতি মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আবুল কালাম।

এতে বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ রাশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড.কাজী খসরুল আলম কুদ্দুসী, প্রয়াত সাংসদ বাদলের সহধর্মিনী সেলিনা বাদল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, সাবেক কাউন্সিলর কপিল উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, এমএস আলম, যুবলীগ নেতা প্রসাদ দাশ বাবু, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ছাত্রলীগ নেতা খালেদ মাসুদ ও কিষাণ চৌধুরী পলাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...