বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে মুখর

নিজস্ব প্রতিবেদক

হালকা শীত পড়তে শুরু করেছে। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। বিশাল সমুদ্র, হিমেল হাওয়া আর নীল জলরাশির সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠছেন ভ্রমণ-পিপাসুরা।

সরেজমিনে দেখা গেছে, সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে হাজার হাজার পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। তারা বালিয়াড়িসহ সাগরের নোনা পানিতে আনন্দে মেতে উঠছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ নিজেই সেলফিতে মেতে উঠছেন।

সৈকতের তিনটি পয়েন্টে সমুদ্র স্নানে নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন লাইফ গার্ড কর্মীরা। আর পর্যটকদের হয়রানি রোধে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন ও বীচ কর্মীরা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে বীচ ম্যানেজমেন্ট কমিটি।

সী-সেভ লাইফগার্ড সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে আমাদের যে সুইমিং জোন আছে সেগুলো নিরাপদ রাখার চেষ্টা করছি।

এসএসসি পরীক্ষা শেষে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসেছে মোহাম্মদ সামি। সে বলে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে কক্সবাজার আসার অনেক পরিকল্পনা ছিল। তবে গরম থাকায় আসিনি। এখন হাল্কা শীত পড়েছে, তাই পরিবারের সঙ্গে সমুদ্র নগরী কক্সবাজার চলে আসলাম।

কুমিল্লা থেকে আসা পর্যটক মোহাম্মদ সায়েব-শফিকা আকতার দম্পতি বলেন, অনেক দিন কক্সবাজারে আসব আসব করেও আসা হয়নি। অবশেষে শীতের শুরুতে কক্সবাজার এলাম। গাড়ি থেকে নেমে সমুদ্রের ঢেউ দেখে সব কষ্ট মুছে গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা ট্যুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছি। সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে আলাদা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...