বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ওএমএসের চাল কিনতে গিয়ে মহিলার মৃত্যু

অশোক দাশ, সীতাকুণ্ড

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর তপন মালাকারের স্ত্রী শিখা মালাকার (৩৮)। লাইনে দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে ক্রেতাদের ভিড়ের চাপে পড়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পৌরসদরের কলেজ রোডের রেলগেইট সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিখা মালাকারের স্বামীর বাড়ি নোয়াখালী। তবে তাঁরা দীর্ঘদিন ধরে পৌরসদরের নিজতালুক এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

আরো পড়ুন:

রাঙ্গুনিয়ায় সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওএমএসের চাল কিনতে যাওয়া একই এলাকার বাসিন্দা হতদরিদ্র মিলন দাস জানান,সকালে তাঁরা দু’জনে ওএমএসের চাল কিনতে ডিলার রব্বানীর দোকানের সামনে লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমশই লোকজনের ভীড় বাড়তে থাকে। এক পর্যায়ে চাউল শেষ হয়ে যাওয়ার শঙ্কায় হুড়োহুড়ি শুরু করেন তারা। এতে ভিড়ের চাপে পড়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা মালাকার।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিলার গোলাম রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সকাল ৯ টা থেকে খোলা বাজারে (ওএমএস) চাল দেওয়ার নিয়ম হলেও লোকজন ৮ টায় দোকানের সামনে এসে ভীড় জমান। চাল বিতরণের আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। কিন্ত বেলা সাড়ে ১১ টার দিকে চাল শেষ হয়ে যাওয়ার মিথ্যা গুজবে দাঁড়িয়ে থাকা লোকজন হুড়োহুড়ি শুরু করেন। এতে ভীড়ের চাপে পড়ে মহিলাটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু জানান,ওএমএসের চাল কিনতে গিয়ে ভীড়ের চাপে পড়ে মহিলাটির মৃত্যু হয়েছে। পৌরসদরের কেন্দ্রীয় মহাশ্মশানে মরদেহের সৎকার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ বলেন,হাসপাতালে আনার আগেই মহিলার মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...