মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে জব্দকৃত অবৈধ কাঠ নিলামে বিক্রি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

গত বছর এবং চলতি বছরে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবির অভিযানে অবৈধভাবে পাচারকালে উপজেলার রাইখালী, ওয়াগ্গা, চিৎমরম সহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে জব্দকৃত নানা প্রজাতির ২০ হাজার ৫ শত ঘনফুট দামী কাঠগুলো অবশেষে নিলামে বিক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাঠগুলো ওয়াগ্গাছড়া বিজিবি হেফাজতে থাকার পর চলতি সপ্তাহে নিলামের মাধ্যমে কাঠগুলোর বিক্রয় কার্যক্রম শুরু করা হয় বলে বন বিভাগের কর্মকর্তারা জানান ।

এ কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, বিভিন্ন সময়ে কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধার হওয়া প্রায় ৭ হাজার ৫শত ঘনফুট সেগুন কাঠ এবং প্রায় ১৩ হাজার ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ বনবিভাগের নিকট গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হস্তান্তর করা হয়। পরে গত ২০ অক্টোবর নিলামের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকায় এসব কাঠগুলো বিক্রয় করা হয়েছে। যার ফলে গত শুক্রবার হতে বেশ কিছু ক্রেতা তাদের টাকা পরিশোধ করে কাঠগুলো ক্রয় করে নিয়ে গেছেন বলে জানান তিনি।

কাপ্তাই ৪১ বিজিবির সিও লে. কর্ণেল সাব্বির আহমেদ জানান, বনজ সম্পদ রক্ষার্থে এবং অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। কোনভাবেই অবৈধ কাঠ পাচারে জড়িত অপরাধীদের ছাড় দেওয়া হবেনা বলে তিনি জানান।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে কাপ্তাই ৪১ বিজিবির কমান্ডিং অফিসার এর নেতৃত্বে বেশ কয়েকটি সফল অভিযানে কাপ্তাইয়ের বিভিন্ন দুর্গম অঞ্চল থেকে অবৈধ দামী বনজকাঠগুলো উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...