মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ব্রেইন ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

চট্টগ্রাম নিউজ ডটকম

শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিনের মধ্যে একটি হলো ভিটামিন বি-১২। এই ভিটামিন কেবল রক্তে লোহিত কণিকাই বাড়ায় না, এটি শরীরের গঠন ও উন্নতিতেও কাজ করে। সেইসঙ্গে উন্নতি করে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের। এই পুষ্টির ঘাটতি হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।

জেনে নিন ভিটামিন বি-১২ সমৃদ্ধ ৫টি খাবার সম্পর্কে-

মাছ

সার্ডিন, টুনা, স্যামন ইত্যাদি মাছে রয়েছে ভিটামিন বি-১২। এ জাতীয় মাছ খেলে ভালো থাকে মস্তিষ্ক ও স্নায়ুর স্বাস্থ্য। এসব মাছে কেবল ভিটামিন-১২ ই থাকে না, সেইসঙ্গে থাকে অন্যসব পুষ্টি উপাদানও। প্রোটিন থেকে শুরু করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন এ এবং বি-৩ সবই রয়েছে এসব সামুদ্রিক মাছে।

ডিম

একটি সেদ্ধ ডিমে ০.৬ মাইক্রোগ্রাম ভিটামিন বি-১২ থাকে। পুরো ডিম খাওয়া দরকারি হলেও ভিটামিন বি-১২ এর বেশিরভাগ থাকে ডিমের কুসুমে। এছাড়াও প্রোটিন ও ভিটামিন বি এর ভালো উৎস হলো ডিম। বিশেষ করে এতে ভিটামিন বি২ ও বি১২ বেশি থাকে। যে কারণে আমাদের প্রতিদিনের খাবারে ডিম রাখা জরুরি।

দুধ ও দুগ্ধজাত খাবার

দুধ জাতীয় খাবার যেমন দুধ, দই এবং চিজ ভিটামিন বি-১২ এর দুর্দান্ত উৎস। এতে আরও আছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ডি, জিংক ও পটাশিয়াম থাকে। আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য এগুলো খুবই জরুরি উপাদান। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এ ধরনের খাবার যুক্ত করুন। দুধ বা এ জাতীয় খাবার খাওয়ার ফলে কোনো ধরনের অস্বস্তি বা সমস্যা বোধ হলে চিকিৎসকের পরামর্শ নিন।

শাক-সবজি

আপনি যদি শাক-সবজি খেতে বেশি পছন্দ করেন তবে সেই তালিকায় পালং শাক, বিটরুট, মাশরুম এবং আলু রাখুন। কারণ এ ধরনের শাক-সবজিতে থাকে পর্যাপ্ত ভিটামিন বি-১২। তবে কেবল শাক-সবজি থেকেই এই ভিটামিন সবটুকু পাওয়া যাবে না। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন।

ফ্যাট ছাড়া মাংস

বেশিরভাগ ভিটামিন বি-১২ পাওয়া যায় প্রাণিজ উপাদান থেকে। ফ্যাট ছাড়া মাংস যেমন বিভিন্ন সী ফুড, ভেড়ার মাংস, মুরগির মাংস খেতে পারেন। এ ধরনের মাংস খেলে তা ভিটামিন বি-১২ এর ঘাটতি দূর করে, সেইসঙ্গে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, জিংক ও আয়রনও পাওয়া যায় পর্যাপ্ত। এ ধরনের খাবার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়। সেইসঙ্গে শক্তি বাড়াতেও কাজ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...