রবিবার, ৯ আগস্ট ২০২৬

দুই রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের রুদ্ধদ্বার বৈঠক

নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

শিবুকান্তি দাশ, ঢাকা প্রতিনিধি

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি কূটনৈতিক পর্যায়ে তৎপরতা বাড়িয়ে দিয়েছে। দলটির নীতিনিধারনি নেতারা মনে করেন, দেশের ভেতরে সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে দিতে হবে। তারজন্য বড় বড় সমাবেশ যেমন দরকার তেমনি বিদেশিদের কাছেও তা তুলে ধরে আগামী নির্বাচনকে অবাধ করতে বিদেশিদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। যে কারণে কূটনৈতিক পর্যায়ে তৎপর রয়েছে বিএনপি।

জানা গেছে, দলের দায়িত্ব প্রাপ্ত একটি টিম বিদেশে ও দেশে কূটনৈতিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন।

এদিকে মঙ্গলবার বিকেলে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল তিনটা ১০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, তারা এসেছেন ম‚লত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সার্বিক যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এককথায় সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ভেতরে কী আলোচনা হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। তবে বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, নির্বাচন তো অবশ্যই। কারণ নির্বাচন সকলের মাথায় আছে এখন। দেশে ও দেশের বাইরে সকলের আছে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ বিষয়। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সকলের তো কনসার্ন আছেই।

‘জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজকে এক অনুষ্ঠানে বলেছেন। এটা তো বিশ্বজুড়ে সকলের কনসার্ন। সবাই তো চাইবে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসুক, একটা নির্বাচিত সংসদ আসুক-সবার সেটা প্রত্যাশা। সেটার ওপরে উনারা আলাপ করেছেন, জানতে চেয়েছেন আগামী দিনগুলো কী হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে আলোচনা হয়েছে বলেন তিনি।

এদিকে ওয়াশিংটনের স্থানীয় সময় গত সোমবার দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক প্রশ্নের উত্তরে বলেছেন,বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। তাই বিরোধী রাজনৈতিক দলসহ সবার জন্য কোনো রকম ভয়ভীতি-দমন ছাড়া শান্তিপ‚র্ণ সমাবেশের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশে সরকারের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে।

ব্রিফিংয়ে নেড প্রাইসের কাছে সাংবাদিকরা জানতে চায়ছিল, জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি বাড়াবাড়ি করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবে কি না এমন প্রশ্নের উত্তরে নেড প্রাইস বলেন, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্পর্কসহ পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের সঙ্গেই তারা নিয়মিতভাবে বিষয়গুলো আলোচনা তুলে থাকে। তারা বিষয়গুলো যেমন ব্রিফিং রুম থেকে প্রকাশ্যে বলে, তেমনি ব্যক্তিগত আলোচনায়ও নিয়ে আসে। এটা করার মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সব বাংলাদেশির স্বার্থে আইনের শাসন, মানবাধিকারের সুরক্ষা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের এমন সব মন্তব্য বা বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ খুবই খুশি। তারা মনে করেন যুক্ত রাষ্ট্র সহ বাংলাদেশের সাহায্যকারি বড় দেশ গুলো বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারলে বিএনপি লাভবান হবে। দেশের মানুষ এখন সরকারে বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা ভোট দেয়ার সুযোগ পেলেই বিএনপি পক্ষে রায় দেবে। তাতে করে নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির পক্ষে সহায়ক হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির বিদেশ বিষয়ক টিমের একজন নেতা বলেছেন, বিএনপি দেশে এবং দেশের বাইরে আগামী নির্বাচনকে সুষ্ট ভাবে অনুষ্টানের জন্য কাজ করছে। বিএনপি চায় বিদেশিরা সরকারকে চাপ প্রয়োগ করে আগামী নির্বাচনটা র্নিদলীয় সরকারের অধীনে অনুষ্ঠান করাতে পারলে বিএনপির ক্ষমতায় যাওয়াকে কেউ রোধ করতে পারবে না।

দলীয় আরেকটি সূত্র বলেছে, এ মহুর্ত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কূটনৈতিকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। তার টিমের সদস্যরা বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রভাবশালী রাজনৈতিকদের সাথে বাংলাদেশ বিষয়ে প্রতিনিয়ত আপডেট তুলে ধরছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...